দুই বছরের মধ্যে মার্কিন সেনাদের অপসারণ চান দুয়ার্তে

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ১৪:০৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৪:১১
image

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে তার দেশ থেকে মার্কিন সেনাদের অপসারণ চান তিনি। এর আগে জাপান সফরে আসার আগে এবং সফরকালে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তিও তিনি বাতিল করতে চান।

রদ্রিগো দুয়ার্তে এবং শিনজো আবে

বুধবার জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামে দেওয়া ভাষণে দুয়ার্তে বলেন, ‘আমি আগামী দুই বছরের মধ্যে আমার দেশ থেকে বিদেশি সেনাদের উপস্থিতি সরাতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের (মার্কিন সেনাবাহিনী) আমার দেশ থেকে অপসারণ করতে চাই। এজন্য নির্বাহী ক্ষমতা ব্যবহার করে চুক্তি করতে হলেও আমি তাতে রাজি।’ 

এর আগে দুয়ার্তে জানিয়েছিলেন, ফিলিপাইনের ভূখণ্ডে তিনি কোনও বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি দেখতে চান না। আর তিনি ক্ষমতায় টিকে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের প্রতিরক্ষা চুক্তি এনহ্যান্সড ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট (ইডিসিএ) বাতিল করা হবে।

তবে তখন এ বিষয়ে বিস্তারিত কিছু তিনি উল্লেখ করেননি। এবারই প্রথম সময় উল্লেখ করে তিনি মার্কিন বাহিনীকে ফিলিপাইন থেকে অপসারণের ঘোষণা দিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের প্রতিরক্ষা চুক্তি এনহ্যান্সড ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট (ইডিসিএ) অনুসারে, ফিলিপাইনে মার্কিন সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি রয়েছে কয়েকটি সামরিক ঘাঁটিতে।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম