বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠানকে অর্থায়ন করবে ইউনিসেফ

ললিত কে ঝা, হোয়াইট হাউস প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ০৬:২০আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ০৬:২৫
image

ইউনিসেফ ইনোভ্যাশন ফান্ড একটি বাংলাদেশি প্রতিষ্ঠানসহ বিভিন্ন দেশের পাঁচটি স্টার্টআপকে অর্থায়নের জন্য বেছে নিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। ওপেন সোর্সে এবারই প্রথম বিনিয়োগ করতে যাচ্ছে সংস্থাটি।
মঙ্গলবার ইউনিসেফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনোভ্যাশন ফান্ড কার্যক্রমের আওতায় বাংলাদেশি স্টার্টআপ এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেড-কে অর্থায়ন করছে সংস্থাটি। এমপাওয়ার মা ও শিশু পরিচর্যায় তথ্য সংগ্রহ প্রক্রিয়া উন্নত করতে ডিজিটাল রেজিস্ট্রি প্ল্যাটফর্ম গড়ে তুলবে।
ইউনিসেফ-এর অফিস অব ইনোভ্যাশনের পরিচালক সিন্থিয়া ম্যাকাফ্রে বলেন, ‘ইউনিসেফ-এর ইনোভ্যাশন ফান্ড হলো জাতিসংঘের এক নতুন ধারার ব্যবসা। এখানে সিলিকন ভ্যালির মতোই বিনিয়োগ করা হচ্ছে। তবে তা করা হচ্ছে বিভিন্ন দেশে জারি থাকা ইউনিসেফ-এর কার্যক্রমের আওতায়।’
পরিবহন, শনাক্তকরণ, পরিধেয় প্রযুক্তি, আর্থিক ও ব্যক্তিগত তথ্য বিষয়ক সমাধানের ক্ষেত্রে নতুন উদ্ভাবনী ধারণা প্রয়োগের জন্য ইউনিসেফ-এর ইনোভ্যাশন ফান্ড থেকে অর্থায়ন করা হয়।  
বাংলাদেশি প্রতিষ্ঠান এমপাওয়ারের সঙ্গে বিশ্বের আরও যে চারটি স্টার্টআপ ইউনিসেফ-এর অর্থায়ন পাচ্ছে, তারা হলো – নিকারাগুয়ার সাইসেল, দক্ষিণ আফ্রিকার ৯নিডস, পাকিস্তানের পভার্টি অ্যালিভিয়েশন ল্যাব এবং কম্বোডিয়ার চ্যাটারবক্স।

ইউনিসেফ জানিয়েছে, ঢাকাভিত্তিক এমপাওয়ার-কে ইনোভ্যাশন ফান্ড থেকে দেওয়া বিনিয়োগের ফলে তাদের ওপেনএসআরপি (ওপেন সোর্স রেজিস্ট্রি প্ল্যাটফর্ম) পাইলট প্রকল্প দেশের বিভিন্ন স্থানে করা সম্ভব হবে। তা তথ্য সংগ্রহকে উন্নত করবে এবং মা ও শিশুর নিয়মিত পরিচর্যায় গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের কাজকে আরও সহজ করে তুলবে।

তথ্য সংগ্রহ, ব্যবস্থাপনা এবং কার্যক্রমের প্রতিবেদন এক জায়গায় নথিভুক্ত থাকার ফলে স্বাস্থ্যকর্মীরা শিশুদের টিকা দান কর্মসূচি এবং প্রসূতি মায়ের পরিচর্যার বিস্তার ঘটাতে পারবেন বলেও ইউনিসেফ আশা করছে।

ম্যাকাফ্রে বলেন, ‘ইউনিসেফ-এর এই বিনিয়োগ সেসব প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে, যাদের গতানুগতিক বিনিয়োগ প্রক্রিয়ায় হয়ত এড়িয়ে যাওয়া হতো। এই বিনিয়োগের ফলে আমরা যেমন প্রযুক্তির মাধ্যমে সমস্যার প্রাথমিক সমাধান দিতে পারছি, তেমনি শিশুদের জীবনকে আরও উন্নত করার জন্য ওপেন সোর্সে আমাদের নেটওয়ার্কও বৃদ্ধি পাচ্ছে।’

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম