বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের কার্যক্রম বিস্তৃত হচ্ছে আরও ১১ ভাষায়

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৬, ০৯:৩০আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ০৯:৪৩
image

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের কার্যক্রম বর্ধিতকরণের অংশ হিসেবে আরও ১১টি নতুন ভাষা বিভাগ চালু করার ঘোষণা দিয়েছে এই ব্রিটিশ সংবাদ সংস্থাটি। ১৯৪০ সালের পর এটিই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সবচেয়ে বড় সম্প্রসারণ।

বিবিসি-র মহাপরিচালক টনি হল

গতবছর ব্রিটিশ সরকার বিবিসি-র তহবিল বাড়ানোর ঘোষণা দেওয়ার ফলে সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে এই নতুন ভাষা বিভাগগুলো চালুর ঘোষণা দেওয়া হয়।

বিবিসির নতুন ভাষা বিভাগের মধ্যে রয়েছে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রচলিত কয়েকটি ভাষা – আফান ওরোমো, আমহারিক, ইগবো, তিগরিনিয়া এবং ইয়োরুবা।

ভারতে প্রচলিত চারটি ভাষা বিভাগ চালু হচ্ছে – গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি এবং তেলেগু। এছাড়াও চালু হচ্ছে কোরিয়ান এবং পিজিন ভাষা বিভাগ।

নতুন ভাষা বিভাগগুলোর মধ্যে প্রথম কয়েকটি ২০১৭ সালেই চালু হবে।

বিবিসি-র মহাপরিচালক টনি হল এক বার্তায় বলেছেন, ‘এটি বিবিসি-র জন্য এক ঐতিহাসিক দিন এবং ১৯৪০ সালের পর এটিই বিবিসির সবচেয়ে বড় সম্প্রসারণ।’

তিনি আরও বলেন, ‘শতবর্ষের দিকে এগিয়ে যাওয়া বিবিসি-র লক্ষ্য হচ্ছে আমাদের স্বাধীন, নিরপেক্ষ সাংবাদিকতা এবং বিশ্বমানের বিনোদন বিশ্বের ৫০ কোটি মানুষের কাছে নিয়ে যাওয়া। আর সেই লক্ষ্যের দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

বিবিসি-র সদর দফতর

সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে বিবিসি-র ডিজিটাল সার্ভিস বাড়ানো এবং ভিডিও, মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে আরও জোর দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবারেই বিবিসি থাই ভাষায় পরিপূর্ণ ডিজিটাল সার্ভিস চালু করেছে। ২০১৪ সাল থেকে বিভাগটি থেকে শুধুমাত্র ফেসবুকে ‘পপ-আপ’ সার্ভিস দেওয়া হচ্ছিল।

ওয়ার্ল্ড সার্ভিসের সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে রুশ ভাষায় সংবাদের পরিমাণ বাড়ানো হবে, আফ্রিকার জন্য নতুন ৩০ টি টেলিভিশন অনুষ্ঠান তৈরি করা হবে এবং ইংরেজি ভাষায় অনুষ্ঠানের পেছনে বিনিয়োগ বাড়ানো হবে।

নতুন ভাষাগুলো মিলিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ইংরেজিসহ মোট ভাষা বিভাগের সংখ্যা দাঁড়াবে ৪০টিতে।

২০২২ সালে বিবিসির শতবর্ষ পূর্তির আগেই সারাবিশ্বের ৫০ কোটি মানুষের কাছে বিবিসি-কে পৌছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন সংস্থার মহাপরিচালক লর্ড হল।

সূত্র: বিবিসি বাংলা।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম