মুরসির যাবজ্জীবন কারাদণ্ডের মামলায় পুনঃবিচারের আদেশ

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ১৪:৫১আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৪:৫২
image

মুরসির যাবজ্জীবন কারাদণ্ডের মামলায় পুনঃবিচারের আদেশ

মিশরের সর্বোচ্চ আপিল আদালত সে দেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির এক যাবজ্জীবন কারাদণ্ডের মামলায় পুনরায় বিচার শুরুর আদেশ দিয়েছে। ক’দিন আগে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আসা আরেক মামলার বিচার শুরুর আদেশ দেয় আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মিশরের সর্বোচ্চ আপিল আদালত এক সিদ্ধান্তে জানিয়েছে, বিদেশি সংস্থাগুলোর সঙ্গে মিলে দেশবিরোধী ষড়যন্ত্র করার মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের যে আদেশ দেওয়া হয়েছে তা বাতিল করে দিয়েছে। এই মামলায় নতুন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
এরআগে গত ১৪ নভেম্বর অপর এক মামলায় মুরসির মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে পুনরায় শুনানির আদেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। ২০১৫ সালের জুনের ওই মামলায় মুরসিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
গণঅভ্যুত্থানে হোসনি মোবারকের পতনের পর ২০১২ সালে দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুরসি।
২০১২ সাল থেকে ২০১৩ সালে জুলাই পর্যন্ত এক বছর ক্ষমতায় ছিলেন মুরসি। পরে গণআন্দোলনের মুখে তিনি সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হন এবং বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। মৃত্যুদণ্ড ছাড়াও গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পৃথকভাবে মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে একটি যাবজ্জীবন সাজার মামলায় আবারও বিচার শুরুর আদেশ এলো।
/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম