ভারতের কর্ণাটকে ২৮৩ অবৈধ বাংলাদেশির বসবাস: রাজ্য সরকার

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ১৪:১১আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৪:১১
image

কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের কর্ণাটক রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন তার রাজ্যের আনাচে কানাচে ২৮৩ জন অবৈধ বাংলাদেশি রয়েছে। তাদেরকে আটকের জন্য জেলা পর্যায়ে কয়েকটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিধানসভায় বিজেপি নেতা সুনীল কুমার ভির এক প্রশ্নের জবাবে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশওয়ারা এ তথ্য জানান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, তারা নিজেদের বৈধ প্রমাণ করে দেশে প্রবেশ করেছে। তাদের ভারতে থাকাকে অভ্যন্তরীণ নিরাপত্তা’র জন্য হুমকি উল্লেখ করে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পরমেশওয়ারা আরও জানান, ২৮৩ অবৈধ বাংলাদেশির মধ্যে বেশিরভাগই অর্থাৎ ১৯৭ জনই বেঙ্গালুরুতে বসবাস করেন। এছাড়া ২৫ জন বাস করেন মিসুরু শহরে, ১৬ জন মান্দিয়া শহরে, ১৪ জন বেঙ্গালুরুর আরবান ডিস্ট্রিকটে, ১৩ জন মিসুরু ডিস্ট্রিকটে, ১১ জন রমানগরে, ৩ জন কেজিএফ-এ, ২ জন শিবামোগগায় এবং দক্ষিণ কান্নাডা ও চিকমাগালুরুতে একজন করে অবৈধ বাংলাদেশি রয়েছে।

২৮৩ বাংলাদেশির মধ্যে ২৫ জন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে বলে জানান পরমেশওয়ারা।

তবে বিধানসভার বিরোধীদলীয় সদস্যরা মন্ত্রীর উত্তরে সন্তোষ প্রকাশ করেননি। তাদের দাবি কর্ণাটক রাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশির সংখ্যা হাজারো হবে। এ ধরনের ব্যক্তিদের যেন ভোটার তালিকা এবং রেশন কার্ডে অন্তভূর্ক্ত না হন সে ব্যাপারে নিশ্চিত করার জন্য সরকারের প্রতিও আহ্বান জানান তারা।

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম