১৫০ বিক্ষোভকারীকে হত্যা করেছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৬, ০৮:৫০আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ০৯:৩১

১৫০ বিক্ষোভকারীকে হত্যা করেছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী ২০১৫ সালের আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত ১৫০ জনেরও বেশি বিয়াফ্রাপন্থী বিক্ষোভকারীকে হত্যা করেছে। এক প্রতিবেদনে নিহতের এ সংখ্যা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, সরকার স্বাধীনতাকামী বিয়াফ্রা বিক্ষোভকারীদের দমনে সামরিক বাহিনীকে ব্যবহার করছে।

নাইজেরিয়া পুলিশ অবশ্য তাদের বিরুদ্ধে আনা এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, বিয়াফ্রাপন্থী বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়নি।

এদিকে দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়ার সামরিক বাহিনীর সুনাম কলঙ্কিত করার চেষ্টা করছে।

শতাধিক ছবি এবং ৮৭টি ভিডিও’র পাশাপাশি প্রায় ২০০ ব্যক্তির সাক্ষাতকারের ভিত্তিতে অ্যামনেস্টির এ প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে যেসব অভিযোগের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টিও উল্লেখ রয়েছে।

/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম