মিসরে সাত হাজার বছরের পুরনো নগরীর সন্ধান

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৬, ০৯:৩৫আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১১:৩৭

মিসরে সাত হাজার বছরের পুরনো নগরীর সন্ধান মিসরে প্রত্নতাত্ত্বিকরা সাত হাজার বছরের পুরনো একটি প্রাচীন নগরীর সন্ধান পেয়েছেন। আবিষ্কৃত নগরীটিতে বাড়িঘর, সরঞ্জাম, মাটির তৈরি জিনিসপত্র ইত্যাদি রয়েছে। এছাড়াও এখানে অনেকগুলো কবরেরও সন্ধান পাওয়া গেছে। এ নগরীর অবস্থান নীল নদের কাছে আবিদোসে সেটি দ্য ফার্স্ট মন্দিরের পাশে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন আবিষ্কৃত ১৫টি কবর ইঙ্গিত দিচ্ছে যাদেরকে এখানে সমাহিত করা হয়েছিল তারা সমাজের উঁচুতলার মানুষ ছিলেন।

ধারণা করা হচ্ছে, নগরীটিতে গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সমাধি নির্মাতারা থাকতেন। তারা রাজকীয় সমাধি নির্মাণ করেন। সমাধিগুলো পবিত্র নগরী আবিদোনের কাছে অবস্থিত। সেখানে অনেক মন্দির ছিল। প্রাচীন মিসরীয় সভ্যতার উন্মেষকালে এ নগরী সমৃদ্ধি লাভ করে।

বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কারের ফলে মিসরের পর্যটন শিল্পের প্রসার ঘটবে।

বর্তমানে দেশটির পর্যটন শিল্পে মন্দা অবস্থা চলছে। ২০১১ সালে মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর থেকে এই শিল্পে ধস নামে।

প্রত্নতাত্ত্বিকরা নগরীর মধ্যে বেশ কয়েকটি ভবন, বিভিন্ন ধরনের মাটির তৈরি পণ্য এবং ধাতু ও পাথরের তৈরি দ্রব্যসহ বেশকিছু জিনিষপত্র আবিষ্কার করেছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, কোনও বিদেশি গ্রুপ নয়, মিসরের পুরাতত্ত্ব মন্ত্রণালয়ের একটি প্রত্নতাত্ত্বিক মিশন নগরীটি আবিষ্কার করে। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম