আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন

‘তিস্তা চুক্তি নিয়ে নয়াদিল্লির বার্তা’

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৬, ১২:৪৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১২:৪৪
image







‘তিস্তা চুক্তি নিয়ে নয়াদিল্লির বার্তা’ আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের আগে তিস্তা চুক্তি নিয়ে ঢাকাকে বার্তা দিয়েছে নয়াদিল্লি। কেন্দ্রিয় পানিসম্পদ মন্ত্রী সঞ্জীবকুমার বালিয়ান-এর এক বিবৃতির সূত্রে এই দাবি করেছে আনন্দবাজার। তবে সেই বিবৃতিতে কেবল গ্রহণযোগ্য সমাধান খোঁজার চেষ্টা চলছে বলে উল্লেখ করা হয়েছে। আনন্দবাজার পত্রিকা ওই বিবৃতির পাশাপাশি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, সেই চেষ্টাকেই ঢাকার প্রতি বার্তা বলছে আনন্দবাজার পত্রিকা।


আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের ১৭ তারিখ নয়াদিল্লি আসছেন হাসিনা। পাকিস্তানের সঙ্গে ধারাবাহিক সংঘাতের প্রক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়। আনন্দবাজার লিখেছে, ঢাকা সফরে আসা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারও জানিয়েছেন, সন্ত্রাস প্রশ্নে দিল্লির পাশেই থাকবে ঢাকা। আনন্দবাজার লিখেছে, একইভাবে ভবিষ্যতে কৌশলগত প্রশ্নে হাসিনাকে পাশে পাওয়া প্রয়োজন মোদি সরকারের। আনন্দবাজারের ভাষ্য অনুযায়ী, এ কারণেই তিস্তা চুক্তি রূপায়ণ করতে ভারত যে কোমর বেঁধে নেমেছে এবং দিল্লি সেই বার্তা দিতে চাইছে।
এ দিন কেন্দ্রীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী সঞ্জীবকুমার বালিয়ান লোকসভায় একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘তিস্তা চুক্তি রূপায়ণের বিষয়ে ভারত সরকার উদ্যোগী। সব পক্ষের স্বার্থ রক্ষা করে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।‘
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, লোকসভায় প্রতিমন্ত্রীর এই ঘোষণার মাধ্যমে মমতা সরকারকেও বার্তা দিতে চাইছে মোদি সরকার। নোট বাতিল-সহ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্র-রাজ্য যতই দ্বৈরথ চলুক না কেন, তিস্তা প্রশ্নে কিন্তু মমতার সঙ্গে সমন্বয় রেখেই এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার।
আনন্দবাজারের ভাষ্য, মোদীর সঙ্গে ঢাকা সফর এবং স্থলসীমান্ত চুক্তির সফল রূপায়ণের পরে বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাব এখন অনেক নমনীয়। এ মাসের ১৫ তারিখ থেকে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ‘বিজয় দিবস’ উপলক্ষে পাঁচ দিনের বাংলাদেশ উৎসব শুরু হবে, যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার এই উৎসবের অন্যতম সহযোগী। ঢাকাও মমতার এই মনোভাবকে আশাপ্রদ বলেই মনে করছে।
/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম