হাইতিবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘ মহাসচিব

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৬, ১৪:৩১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৪:৩২





বান কি মুন প্রাণঘাতী কলেরার প্রাদুর্ভাব ঠেকাতে কার্যকর ভূমিকা নিতে না পারার কথা জানিয়ে প্রথমবারের মতো হাইতিবাসীর ক্ষমা চাইলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।যদিও জাতিসংঘের কার্যকর ভূমিকার অভাবে নয়, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী শান্তিরক্ষীদের মাধ্যমে হাইতিতে কলেরা ছড়িয়ে পড়েছিলো।
উল্লেখ্য, ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর ব্যাপক ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে হাইতি। ওই বছরই জাতিসংঘ ঘাঁটিতে পয়ঃনিষ্কাশন লাইনের মাধ্যমে হাইতিতে কলেরা ছড়িয়ে পড়ে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে নেপালি শান্তিরক্ষীদের মাধ্যমে হাইতিতে কলেরা ছড়ায়। এর আগ পর্যন্ত দেশটি কলেরামুক্ত ছিল। ওই সময় থেকে ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট এই রোগে দেশটিতে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।
তবে জাতিসংঘ মহাসচিব ওই কারণে ক্ষমা চাননি। তিনি ক্ষমা চেয়েছেন কলেরা ঠেকাতে জাতিসংঘের ব্যর্থতার কথা জানিয়ে।তিনি বলেছেন, ‘হাইতিতে কলেরা প্রাদুর্ভাব ঠেকাতে যতটুকু করা প্রয়োজন ছিল তা আমরা করিনি। আমাদের ভূমিকার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’ জাতিসংঘের পক্ষ থেকে মুন বলেন, ‘আমরা হাইতির জনগণের কাছে ক্ষমাপ্রার্থী।’
তবে দীর্ঘদিন পর জাতিসংঘ ক্ষমা চাইলেও ক্ষতিপূরণের ব্যাপারে আইনি দায়িত্ব নিতে রাজি হয়নি।
/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম