দুয়ার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৫
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে তার ক্ষমতা গ্রহণের পর ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। 

ট্রাম্প-দুয়ার্তে

শুক্রবার দুয়ার্তের এক ঘনিষ্ট সহযোগী ক্রিস্টোফার গো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই নেতার মধ্যে ‘খুবই আন্তরিক ও প্রাণবন্ত’ আলোচনা হয়েছে। ফোনে তাদের মধ্যকার কথোপকথন ছিল সাত মিনিটের। সেখানে দুয়ার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান ট্রাম্প। অপরদিকে, দুয়ার্তে ট্রাম্পকে আগামী বছর আসিয়ান সম্মেলনে ফিনিপাইনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বলেও ক্রিস্টোফার গো জানান।

ট্রাম্প শিবির থেকেও ওই কথোপকথনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘ট্রাম্প-দুয়ার্তের মধ্যকার কথোপকথনে দীর্ঘদিন ধরে চলে আসা দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের কথা স্মরণ করা হয় এবং দেশ দুটির সরকার দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে পরস্পরের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করবে বলে উল্লেখ করা হয়।’ তবে ওই বিবৃতিতে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

কেউ কেউ এই দুই নেতাকে মধ্যে অনেক মিল রয়েছে বলে মনে করেন। দুজনই অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষমতায় আসেন। আবার দুজনেই বিতর্কিত মন্তব্য এবং ঔদ্ধত্বপূর্ণ আচরণের জন্য সমালোচিত।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম