দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপে ক্ষেপণাস্ত্র স্থাপন!

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৬, ১২:২৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১২:২৬
image

দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপে ক্ষেপণাস্ত্র স্থাপনের স্যাটেলাইট ছবি-৩ স্যাটেলাইটে প্রাপ্ত ছবিতে দেখা যায়, দক্ষিণ চীন সাগরে নির্মিত সাতটি কৃত্রিম দ্বীপের সবগুলোতেই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এসব দ্বীপে বিমান-বিধ্বংসী ও ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করেছে চীনা কর্তৃপক্ষ।

এশিয়া ম্যারিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই)-এর বরাত দিয়ে স্যাটেলাইট ছবি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এএমটিআই জানিয়েছে, গাভেন, হিউজ, জনসন ও কার্টেরন প্রবাল প্রাচীরগুলিতে ক্ষেপণাস্ত্র বসিয়ে দক্ষিণ চীন সাগরে তাদের নিরাপত্তা মজবুত করার কাজ করছে চীন। এমনকি ফেরি ক্রস, সুবি ও মিসচিফ প্রবাল প্রাচীরেও এই ক্ষেপণাস্ত্র স্থাপনের কাজ করছে চীন।

চলতি বছরের জুন-জুলাই মাসে দ্বীপগুলোতে এই ক্ষেপণাস্ত্র স্থাপনের কাজ শুরু হয়। এসব দ্বীপে বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় এয়ারস্ট্রিপও নির্মাণ করা হয়েছে। 

দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপে ক্ষেপণাস্ত্র স্থাপনের স্যাটেলাইট ছবি

স্যাটেলাইট ছবিতে দেখা যায়, গাভেন ও হিউজ প্রবাল প্রাচীরে বিমান বিধ্বংসী ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করা হয়েছে। সামনে থেকে আসা কোনও বস্তু শনাক্তের জন্য ফেরি ক্রসে বসানো হয়েছে ব়্যাডার।

এএমটিআই পরিচালক গ্রেগ পোলিং জানিয়েছে, এই প্রথম জোরের সঙ্গে তারা বলতে পারছেন, সেখানে বিমান-বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করেছে চীন। তিনি বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, তারা ভাবতেও পারেননি, চীনা কর্তৃপক্ষ এতো বড় মাপের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দক্ষিণ চীন সাগরে বসাতে পারে তারা!

এএমটিআই-এর বিবৃতি প্রকাশের পর এতে উদ্বেগ প্রকাশ করেছে ফিলিপাইন। তৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফিলিপাইনের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র চার্লস হোসে রয়টার্সকে জানিয়েছেন, ‘যদি এই প্রতিবেদন সঠিক হয়ে থাকে, তাহলে এটি এক উদ্বেগের কারণ।’ এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

সূত্র: রয়টার্স।  

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম