তুরস্কে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল আরও ৩ মাস

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৭, ১৩:২১আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৩:২৮
image

নিরাপত্তাবাহিনীর সতর্ক উপস্থিতি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদপমাধ্যম আনাদোলু জানিয়েছে, দেশটির পার্লামেন্ট আরও তিন মাসের জন্য জরুরি অবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। 
জরুরি অবস্থা চলাকালে প্রেসিডেন্ট ও মন্ত্রী পরিষদ পার্লামেন্টকে পাশ কাটিয়ে যে কোনও আইন জারি করতে পারে এবং যে কোনও নাগরিক অধিকার সীমিত করতে পারে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ জুলাই এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রথম জরুরি অবস্থা জারি করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। পরে ৪ অক্টোবর দেশটির পার্লামেন্ট আরেক দফা জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

ওই ব্যর্থ ক্যু প্রচেষ্টার জন্য প্রথম থেকেই যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইসলামি চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে তুরস্ক। তবে গুলেন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

গতবছর জুলাই থেকে ৪০ হাজারেরও বেশি মানুষকে আটক ও গ্রেফতার করেছে তুর্কি কর্তৃপক্ষ। সেনা সদস্য, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, বিচারক, সাংবাদিকসহ এক লাখেরও বেশি মানুষকে বহিষ্কার ও চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সবাই ফেতুল্লাহ গুলেনের অনুসারী।

এদিকে, নববর্ষের রাতে তুরস্কের ইস্তানবুল শহরের নাইট ক্লাবে এক ভয়াবহ হামলা চালানো হয়। এতে নিহত হন ৩৯ জন। আহত হন কমপক্ষে ৬৯ জন। হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকও ছিলেন। ওই হামলার পরই আসলো তুরস্কে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম