কাবুলে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩০

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ২১:১৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ২২:৫৫

কাবুলে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩০ আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জোড়া বিস্ফোরণের প্রথমটি ছিল একটি আত্মঘাতী হামলা; অপরটি গাড়িবোমা হামলা।

নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানান, এক আত্মঘাতী বোমা হামলাকারী শহরের দারুল আমান এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায়। এর পরপরই একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়।

হামলায় হতাহতদের বেশিরভাগই সাধারণ মানুষ। এছাড়া পার্লামেন্টের কর্মীরাও রয়েছেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, এমপি-দের লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনাটি ঘটানো হয়। হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।

তালেবানরা জানিয়েছে, আফগান গোয়েন্দা সংস্থার সদস্যদের বহনকারী একটি মিনিবাস লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তাদের দাবি, হামলায় ৭০ জন হতাহত হয়েছেন। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের