পেনশনের দাবিতে অনশন করবেন যুক্তরাজ্যের পরমাণু প্রতিষ্ঠানের কর্মকর্তারা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ০৪:৫২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৪:৫৫

পেনশনের দাবিতে অনশন করবেন যুক্তরাজ্যের পরমাণু প্রতিষ্ঠানের কর্মকর্তারা

যুক্তরাজ্যের পরমাণু অস্ত্র উৎপাদন ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মকর্তারা প্রতিশ্রুত পেনশনের দাবিতে অনশন পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের অ্যাটোমিক ওয়েপন এস্টাবলিশমেন্ট (এডব্লিউই)-এর কর্মকর্তা-কর্মচারীরা ৪৮ ঘণ্টা অনশন পালনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ ও ৩০ জানুযারি তারা এ অনশন পালন করবেন। অনশনে প্রতিষ্ঠানটির বার্কশায়ারের অলডারমাস্টন ও বার্গফিল্ডে দুটি ইউনিটে প্রায় ৬শ’ সদস্য কর্মরত রয়েছেন।

কর্মচারীদের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা মনে করছি প্রতিষ্ঠানটি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। কারণ প্রায় এক দশক আগে আমাদের পেনশন চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ওই সময় আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রাইভেট সেক্টরে পদায়ন করা হয়। আমরা মনে করছি আমাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘বেনিফিট স্কিম বন্ধ করে দেওয়ায় আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছি।’

কর্মকর্তাদের ইউনয়নের আঞ্চলিক অফিসার বব মিডলটন বলেন, ‘১৯৯০ সালে তৎকালীন টরি সরকার আমাদের পেনশন চালুর প্রতিশ্রুতি দিয়ে প্রাইভেট সেক্টর ট্রান্সফার করেছিল। কিন্তু এখন আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে ওই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।’

তিনি আরও  বলেন, ‘দাবি আদায় না হলে এই মাসের শেষের দিকে চারদিন অনশন পালনের কর্মসূচি দেওয়া হবে। তবে এটা কোনও রাজনৈতিক অনশন নয়। আমাদের সহকর্মীরা স্বেচ্ছায় ওই অনশনে অংশ নেবেন।’

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন, নতুন যে পেনশন স্কিম দেওয়ার প্রস্তাব করা হয়েছে সেখানে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।

/এসএনএইচ/টিএন/   

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম