মসুলে বিমান হামলায় ৩০ বেসামরিক ব্যক্তি নিহত

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৭, ১৪:৪৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০১:৪১
image

আইএস-এর বিরুদ্ধে চলছে ইরাকি বাহিনীর অভিযান ইরাকের মসুলের ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত একটি জেলায় চালানো বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার মসুলের পশ্চিমাঞ্চলে বিমান থেকে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠনটির জ্যেষ্ঠ নেতা হারবি আবদেল কাদেরের বাড়িতে ওই হামলা চালানো হয়। তবে তখন আবদেল কাদের বাড়িতে ছিল না। হতাহতদের মধ্যে তার পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন বলে জানা গেছে।

ওই বিমান হামলাটি মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট চালিয়েছে, নাকি ইরাকি বাহিনী চালিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

উল্লেখ্য, মসুলের টাইগ্রিস নদীর পশ্চিমের অংশ এখনও আইএস জঙ্গিদের দখলে রয়েছে। তবে পূর্বের প্রায় পুরোটাই মার্কিন নেতৃত্বাধীন জোটের সহযোগিতায় ইরাকি বাহিনীর দখলে এসেছে। ইরাকে এটাই আইএস-এর শেষ শক্ত ঘাঁটি।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম