হোয়াইট হাউস ছাড়ার পর যে বাড়িতে থাকবেন ওবামা-মিশেল

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ০৭:১৭আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১০:১৮
image

ওবামার সেই ভাড়া বাড়ি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণকে সামনে রেখে হোয়াইট হাউজ ছাড়তে হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন ডিসির মনোরম এলাকা ক্যালোরামায় ৮,২০০ বর্গফুটের একটি ভাড়া বাড়িতে বসবাস করবে ওবামা পরিবার।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, ট্রাকে করে যেসব মালামাল ওবামার ওই ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, তার মধ্যে ওবামার সন্তানদের স্কুলের সরঞ্জাম, ময়লা পরিস্কার করার হাতিয়ার এবং কুকুরের খাবারের মতো জিনিসও রয়েছে।
গোটা দুই মেয়াদে সাকুল্যে ৩০৬ রাউন্ড গলফ খেলেছেন ওবামা। তবু সেই গলফ সামগ্রীও যাচ্ছে ভাড়া বাড়িতে। 
ভয়েস অব আমেরিকার তুর্কি বিভাগের রিপোর্টার ওজলেম টিনাজ সম্প্রতি বাড়ীটির সামনে থেকে ভিডিও করেছেন। স্থানীয় এক অধিবাসী ডেবরা সেফলির সঙ্গে কথা বলেছেন তিনি। সেই স্থানীয় ব্যক্তি ভয়েস অব আমেরিকাকে বলেন, ‘ম্যাসাচুসেটস এভিনিউয়ের কাছের এই এলাকাটি অত্যন্ত সুন্দর বৃক্ষরাজি পরিবেষ্টিত। আমরা যারা এখানকার অধিবাসি তারা সবাই গাছপালা ভালোবাসি। আমরা পুরোনো গাছগুলোর পরিচর্যা করি এবং নতুন গাছ লাগাই। তিনি বলেন ক্যালোরামার এই অংশটি পুরোটাই বনানী ঘেরা। একটি গাছ দেখিয়ে তিনি বলেন শতাধিক বছরের পুরোনো এই গাছগুলো আমাদেরকে বাড়তি প্রাইভেসি দেয়। এখানে নতুন করে কিছু নির্মাণ করা কঠিন এবং স্থানটি অত্যন্ত পরিচ্ছন্ন।’
নিরিবিলি স্বতন্ত্র এই এলাকাটিতে ওবামা পরিবারের প্রতিবেশিদের মধ্যে আছেন ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাংকা ট্রাম্প ও জামাতা জারেড কুশনারও।
/বিএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম