ভারতে ট্রাক-স্কুল বাস সংঘর্ষে নিহত ২৫

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ১৫:১৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৫:১৬
image

দুর্ঘটনাগ্রস্থ বাস ভারতের উত্তরপ্রদেশে ট্রাক ও স্কুল বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতদের মধ্যে ১৮ জনই স্কুলের শিক্ষার্থী। আহতদের মধ্যে ৩৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকালে রাজ্যের ইটাহ জেলার আলিগঞ্জের কাছে স্কুলবাস ও বিপরীত দিক থেকে আসা বালিভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় বাসে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। কুয়াশার কারণে জেলার সব স্কুল বন্ধ করে স্থানীয় প্রশাসন। কিন্তু তা অমান্য করে জেএস পাবলিক স্কুল।

দুর্ঘটনার পরেই আহতদের স্থানীয় হাসপাতলে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন প্রশাসনের আধিকারিকরা।

পুলিশের একটি দল ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। দুর্ঘটনার পর রাস্তার পাশে একটি গর্তে পড়ে যায় ট্রাকটি। সেটিকে ক্রেন দিয়ে তোলা হচ্ছে।

দুর্ঘটনার পর আলীগঞ্জের জেলা প্রশাসক, এসএসপিসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এদিকে, দুর্ঘটনার পরে এক টুইটবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া। 

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম