তোষকের নিচে ২ কোটি ডলার!

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৭, ০৭:৪৬আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ০৭:৫৭

তোষকের নিচে ২ কোটি ডলার টাকার গদিতে শুয়ে থাকার কথা আমরা বলে থাকি, তবে তা প্রতীকী অর্থে। সত্যি সত্যি কি কেউ আর টাকার গদি বানায়? এমন ঘটনা যে পৃথিবীতে একেবারেই নেই, তা বলা যায় না। আর তারই প্রমাণ দিলেন ব্রাজিলের ক্লেবার রেনে রিজেরিও রোচা। নিজের বিছানার তোষকের নিচে তিনি সাজিয়ে রেখেছিলেন টাকা। আর তা সামান্য পরিমাণে নয়, একেবারে দুই কোটি ডলার! টাকার অঙ্কে তা প্রায় একশ ৬০ কোটি টাকা!
এমন ঘটনাই উদঘাটন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। ম্যাসাচুসেটসের ওয়েস্টবরোতে ব্রাজিলের ওই ব্যক্তির বিছানায় জাজিমের নিচ থেকে তারা বের করেছে এই বিপুল পরিমাণের অর্থ। এ খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
খবরে বলা হয়, ব্রাজিল থেকে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে পালিয়ে এসেছিলেন রিজেরিও রোচা। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয় বলছে, রোচা এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছিলেন যুক্তরাষ্ট্রে। ওই ব্যক্তি ‘পিরামিড স্কিম’ নামের বিশেষ এক ধরনের ব্যবসায়িক কার্যক্রমের প্রত্যক্ষদর্শী হিসেবে তথ্য গোয়েন্দা সংস্থাকে জানাচ্ছিলেন। এই কার্যক্রমে কোনও ব্যবসায় কাউকে অন্তর্ভুক্তির মাধ্যমে টাকা দেওয়া হয়। রোচা ও ওই প্রত্যক্ষদর্শী ব্যক্তি হাডসনের একটি রেস্টুরেন্টে দেখা করেন। সেখানে ওই ব্যক্তির কাছ থেকে একটি স্যুটকেসে করে ২২ লাখ ডলার নিয়ে যান রোচা।
গোয়েন্দা সংস্থার এজেন্টরা রোচাকে অনুসরণ করে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে গ্রেফতার করে রোচাকে। এরপর তার অ্যাপার্টমেন্ট তল্লাশি করতে গিয়েই বেরিয়ে আসে জাজিমের নিচ থেকে দুই কোটি ডলার। পরে রোচার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনে তারা।
গোয়েন্দা সংস্থা বলছে, রোচা কাজ করছিল কার্লোস ওয়ানজেলারের একজন বাহক হিসেবে। ম্যাসাচুসেটসভিত্তিক ইন্টারনেট ফোন সার্ভিস কোম্পানি টেলেক্স ফ্রি ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা এই কার্লোস। কিন্তু তার এই ব্যবসায় পেছনে রয়েছে পিরামিড স্কিম, যার মাধ্যমে মানুষ ঠকিয়ে একশ কোটি ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। তারই একটি অংশ ধরা পড়ল রোচার তোষকের নিচে।

আরও পড়ুন-

টিপিপি বাতিলের পর নিম্নমুখী মার্কিন পুঁজিবাজার

ট্রাম্পের কাছে সিরিয়ান শিশুর খোলা চিঠি


/টিআর/এমএনএইচ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম