ট্রাম্পের কাছে সিরিয়ান শিশুর খোলা চিঠি

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৭, ০৫:১৯আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ০৫:৫০

বানা আলাবেদ ‘আমি জানি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আপনি কি তাই দয়া করে সিরিয়ার শিশু ও জনগণের জীবন রক্ষা করবেন? আপনার অবশ্যই সিরিয়ার শিশুদের জন্য কিছু করা উচিত। কারণ এই শিশুরা আপনার সন্তানের মতোই। তারাও আপনাদের মতোই শান্তিতে থাকার অধিকার রাখে।’ সদ্য মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করা ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা এক খোলা চিঠিতে এই কথাগুলো লিখেছে সাত বছর বয়সী সিরিয়ান শিশু বানা আলাবেদ। বুধবার (২৫ জানুয়ারি) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোর পূর্বাঞ্চলে বসবাস করত বানা আলাবেদ ও তার পরিবার। অবরুদ্ধ আলেপ্পোর পরিস্থিতি তুলে ধরে নানা ধরনের টুইট করে পরিচিত হয়ে ওঠে আলাবেদ। আলেপ্পো দখলের লড়াই চলাকালে ডিসেম্বর মাসে পরিবারের সঙ্গে আলেপ্পো ছেড়ে তুরস্ক চলে যায় আলাবেদ। সেখান থেকেই সে খোলা চিঠি লিখেছে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে।
বিবিসির কাছে আলাবেদের এই চিঠির একটি কপি পাঠিয়েছেন তার মা ফাতেমা। তিনি জানান, ট্রাম্পের অভিষেকের আগের দিন এই চিঠি লিখেছে আলাবেদ। চিঠিতে আলাবেদ লিখেছে, ‘প্রিয় ডোনাল্ড ট্রাম্প, আমার নাম বানা আলাবেদ। আমি সিরিয়ার আলেপ্পোর সাত বছর বয়সী একটি মেয়ে।
গত বছরের ডিসেম্বর মাসে অবরুদ্ধ পূর্ব আলেপ্পো ত্যাগ করার আগ পর্যন্ত আমি সিরিয়াতেই বাস করেছি। সিরিয়ার যুদ্ধে যেসব শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদেরই একজন। কিন্তু ঠিক এখন আমি তুরস্কে আমাদের নতুন বাড়িতে শান্তিতে আছি।
আলেপ্পোতে আমি স্কুলে যেতাম। কিন্তু এটা বোমা বর্ষণের কারণে ধ্বংস হয়ে গেছে। আমার অনেক বন্ধু মারাও গেছে। তাদের মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত। তারা বেঁচে থাকলে কতই না ভালো হতো। কারণ আমি এখনও তাদের সঙ্গেই খেলতে চাই। আমি আলেপ্পোতে খেলতে পারতাম না, এটা ছিল একটি মৃত্যুপুরী।’
তুরস্কে এখন স্বাধীনভাবে খেলাধূলা করতে পারছে উল্লেখ করে আলাবেদ ট্রাম্পকে লিখেছে, ‘সিরিয়ার লাখ লাখ শিশুরই আমার মতো ভাগ্য হয়নি। তারা এখনও সিরিয়ার বিভিন্ন স্থানে দুর্দশার মধ্যে রয়েছে। আর তাদের এই দুর্দশার কারণ প্রাপ্তবয়স্ক মানুষরা। আমি জানি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আপনি কি তাই দয়া করে সিরিয়ার শিশু ও জনগণের জীবন রক্ষা করবেন? আপনার অবশ্যই সিরিয়ার শিশুদের জন্য কিছু করা উচিত। কারণ এই শিশুরা আপনার সন্তানদের মতোই। এবং তারাও আপনাদের মতোই শান্তিতে থাকার অধিকার রাখে।’
প্রেসিডেন্ট ট্রাম্পকে বন্ধুত্বের প্রস্তাব দিয়ে আলাবেদ লিখেছে, ‘আপনি যদি আমাকে প্রতিশ্রুতি দেন যে, আপনি সিরিয়ার শিশুদের জন্য কিছু করবেন, তবে আমি আপনার নতুন একজন বন্ধু। আপনি সিরিয়ার শিশুদের জন্য কী করবেন, তা দেখার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’
বানা আলাবেদের এই চিঠিটি এমন একটি সময়ে লেখা হয়েছে, যখন ইরান, রাশিয়া ও তুরস্ক যৌথভাবে সিরিয়াতে তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে। তবে সিরিয়ার আসাদ সরকার বা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সম্মতি না মিললে এই প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

আরও পড়ুন-

টিপিপি বাতিলের পর নিম্নমুখী মার্কিন পুঁজিবাজার

ট্রাম্পের সংরক্ষণবাদে ঝুঁকিতে মার্কিন অর্থনীতি

/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে