শুরু হচ্ছে এয়ার ইন্ডিয়ার ঢাকা-দিল্লি ফ্লাইট

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৮

শুরু হচ্ছে এয়ার ইন্ডিয়ার ঢাকা-দিল্লি ফ্লাইট ভারতের অন্যতম বিমান সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ঢাকা-দিল্লি ফ্লাইট শুরু করছে আগামী শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে। বিমান কোম্পানিটির আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানোর অংশ হিসেবে এই ফ্লাইট চালু করছে। শুক্রবার এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইকনোমিক টাইমসের খবরে বলা হয়েছে।

ভারতে স্বল্পমূল্যে বিমান সেবা দিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে বিমানটির ৮টি ফ্লাইট চালু থাকবে। ঢাকা থেকে মঙ্গল, বুধ ও শুক্র ও রবিবার দিল্লিগামী ফ্লাইট ছাড়বে। আর দিল্লি থেকে সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট আসবে ঢাকায়।

বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধনী ফ্লাইট আগামী শুক্রবার (১৭ ডিসেম্বর) চালু হবে। স্বল্পমূল্যে ঢাকা-দিল্লি বিমানে যাতায়াত করা যাবে।

বর্তমানে এয়ার ইন্ডিয়ার ১৫টি আন্তর্জাতিক রুটে বিমান সেবা আছে। এরমধ্যে আছে দুবাই, শারজাহ, আবুধাবি, বাহরাইন, দোহা ও সিঙ্গাপুর। বিমান কোম্পানিটির ২৩টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রয়েছে। সূত্র: ইকনোমিক টাইমস।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম