সৌদি প্রিন্সকে সন্ত্রাসবাদবিরোধী ভূমিকার পদক দিলো সিআইএ

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৫
image

সৌদি প্রিন্সকে সন্ত্রাসবাদবিরোধী ভূমিকার পদক দিলো সিআইএ সৌদি রাজতন্ত্রের একজন উত্তরাধিকারীকে  পদক দিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া সিআইএ প্রধান মাইক পম্পো। সন্ত্রাসবাদবিরোধী কথিত লড়াইয়ে অবদান রাখার কথা বলে তাকে এই পুরস্কারে ভূষিত করেন সিআইএ প্রধান।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা-এসপিএ জানিয়েছে জানুয়ারির শেষ নাগাদ সিআইএ পরিচালকের সৌদি সফরের সময় রাজতন্ত্রের উত্তরাধিকারী মোহাম্মদ বিন নাইফকে এই পদক দেওয়া হয়।

মোহাম্মদ বিন নাইফের বয়স ৫৭ বছর। ২০১২ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত তিনি আলকায়েদা বিরোধী অভিযানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ৩০০৯ সালে আল কায়েদা তাকে হত্যার চেষ্টা করলে অল্পের জন্য রক্ষা পান তিনি।

উল্লেখ্য, সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ৯/১১ হামলায় সৌদি নাগরিকদের জড়িত থাকার কথা সামনে আসার পরও তা চাপা দেওয়ার চেষ্টা করে গেছে বারাক ওবামার বিগত প্রশাসন। এক পর্যায়ে ভূক্তভোগীদের বিচার পাওয়ার অধিকার সংরক্ষণে বিল পাশ করা হলে ওবামা তাতে ভেটো দেয়। তা সত্ত্বেও মার্কিন কংগ্রেস ভেটো উপেক্ষা করে বিলটিকে আইনে রূপান্তর করে।

সৌদি আরবের সঙ্গে অস্ত্রের ব্যবসাও রয়েছে মার্কিনিদের। ইয়েমেনে জঙ্গি দমনের নামে যে বর্বর বেসামরিক হত্যাকাণ্ড চলছে, তাতে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সৌদি মিত্র হিসেবে কাজ করছে। সেখানকার সাম্প্রতিক এক অভিযানে বেসামরিক মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে ট্রাম্প আদেশ দিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম ইন্টারসেপ্ট-এর খবরে বের হয়ে আসে।

/বিএ/

সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের