সৌদি আরব সফরে এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৮

রজব তাইয়্যেব এরদোয়ান এবং বাদশাহ সালমান বিন আবদুল আজিজ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সফরের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আল ইয়ামায়াহ প্যালেসে তাকে স্বাগত জানান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ।

সফরে সৌদি বাদশাহসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠকে মিলিত হবেন এরদোয়ান। এসব বৈঠকে সিরিয়া ইস্যুসহ মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের মতো দ্বিপাক্ষিক নানা বিষয়ে সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবেন এরদোয়ান।

সিরিয়ার গৃহযুদ্ধের অবসান ঘটলে দেশটির সংস্কারে একযোগে কাজ করার বিষয়ে আগ্রহী মধ্যপ্রাচ্যের এ দুই প্রভাবশালী দেশ। গত ছয় বছর ধরে সিরিয়ার চলমান গৃহযুদ্ধে দেশটির আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়ে যাচ্ছে সৌদি আরব ও তুরস্ক। এমনকি আইএস দমনে সিরিয়ায় এখনও অবস্থান করছে তুরস্কের সামরিক বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার সকালে সৌদি আরবের উপ-যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সউদ-এর সঙ্গে ৫০ মিনিটব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন এরদোয়ান।

সৌদি সফর শেষে মঙ্গলবার দিনশেষে কাতারের উদ্দেশে রিয়াদ ছাড়বেন তুর্কি প্রেসিডেন্ট। এর আগে উপসাগরীয় তিন দেশে চার দিনের সফরের অংশ হিসেবে রবিবার বাহরাইন পৌঁছান এরদোয়ান। মানামা-য় এরদোয়ানের হাতে শাইখ ইসা বিন সালমান আল খলিফা পদক তুলে দেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা। এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক ও বাহরাইনের জনগণের ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে আমি এই পদক গ্রহণ করলাম। আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ভবিষ্যতের জন্য আমরা একযোগে কাজ করে যাবো। সূত্র: আনাদোলু এজেন্সি, ইয়াহু।

/এমপি/

সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে