বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ৪৮

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১০

বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ৪৮ ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাগদাদের দক্ষিণাঞ্চলীয় বায়া এলাকায় একটি গাড়ির মার্কেটকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়। ইরাকি নিরাপত্তার বাহিনীর কর্মকর্তারা এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

বাগদাদে গত তিনদিনের মধ্যে এটি তৃতীয় গাড়িবোমা হামলা। চলতি বছর দেশটিতে এটাই সবচেয়ে বড় আত্মঘাতী হামলা।

বৃহস্পতিবারের হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশটিতে এ ধরনের হামলার সঙ্গে সাধারণত আইএস জড়িত থাকলেও সর্বশেষ এ হামলায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম