মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৪, ২০:০৭আপডেট : ০৭ মে ২০২৪, ২০:১৯

মধ্যপ্রাচ্যে চালু হচ্ছে শেনজেন স্টাইলের টুরিস্ট ভিসা। এবার এক ভিসাতেই ভ্রমণ করা যাবে গাল্ফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)-এর ৬টি দেশ। সোমবার (৬ মে) এরাবিয়ান ট্রাভেল মার্কেট-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তওফ আর মারি। এক প্রতিবেদনে গাল্ফ নিউজ এই খবর জানিয়েছে।

জিসিসিভুক্ত দেশগুলো হলো, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান, বাহরাইন এবং কাতার। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুর’ নামের এই ভিসার অধীনে ৩০ দিনের মধ্যে এই অঞ্চলগুলো ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

অর্থমন্ত্রী বলেন, এই ভিসা সিস্টেম পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও আরও সাশ্রয়ী করে তুলবে। এতে করে এই অঞ্চলে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ হবে বলেও জানান তিনি।

কবে এই ভিসা চালু হবে এ নিয়ে কোনও তথ্য জানাননি অর্থমন্ত্রী। তবে একই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সারজাহ কমার্স এন্ড টুরিজম অর্থরিটি (এসসিটিডিএ) এর খালিদ জসিম আল মিদফাহ জানিয়েছেন, ‘চলতি বছরের শেষে এই ভিসা চালু হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, আগামী ১০ বছরে এই অঞ্চলের জিডিপিতে এই উদ্যোগ অনন্য ভূমিকা রাখবে।’

আল মিদফাহ আরও জানিয়েছেন, “শেনজেন স্টাইলের ভিসা হলেও এটির মতো ‘আর্থ-সামাজিক’ বা ‘আর্থ-অর্থনৈতিক’ নয় জিসিসির টুরিজম ভিসা। এটি একটি পর্যটন ভিসা। তাই জিসিসিভুক্ত দেশগুলোতে ভ্রমণকারীদের প্রবেশের জন্য আমরা এটিকে আলাদাভাবে তৈরি করেছি।”

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের