মসুলে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ আইএসের

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৩

মসুলে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ আইএসের আইএস জঙ্গিদের হাত থেকে মসুলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লড়াইয়ে বড় ধরণের সাফল্যের দাবি করেছে ইরাকের সরকারি সেনারা। রবিবার শহরের পশ্চিমাংশের বেশ কয়েকটি গ্রাম দখলের পর মসুল এয়ারপোর্টের দিকে অগ্রসর হয় ইরাকি বাহিনী। গাড়িবোমা এবং ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের মাধ্যমে সরকারি বাহিনীর ভারি কামান এবং হেলিকপ্টার গানশিপ ব্যবহারের জবাব দেয় জঙ্গিরা।

কয়েকশ সামরিক যান এবং হাজার হাজার ইরাকি সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবী এবং শিয়া ও কুর্দি সশস্ত্র যোদ্ধারা এই অভিযানে অংশ নিচ্ছেন।

গত মাসে ইরাকি যোদ্ধারা জঙ্গিদের কাছ থেকে মসুলের পূর্বাঞ্চল মুক্ত করেন। তবে ধারণা করা হচ্ছে, পশ্চিমের সরুগলিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন যোদ্ধারা। জাতিসংঘ সতর্ক করেছে, পশ্চিম মসুলে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

অভিযান শুরুর ঘোষণা দিয়ে টেলিভিশনে ইরাকি প্রধানমন্ত্রী আবাদি বলেন, ‘আমরা অভিযানে নতুন ধাপ শুরুর ঘোষণা দিচ্ছি। আমরা মসুলকে মুক্ত করতে নিনেভেহতে আসছি। আইএসের আতঙ্ক থেকে জনগণকে মুক্ত করতে আমাদের বাহিনী অভিযান শুরু করেছে।’ এর আগে পশ্চিম মসুলে বিমান থেকে লিফলেট বিতরণ করা হয়।

ইরাকি বাহিনী পশ্চিম মসুলের বেশকিছু এলাকা ঘিরে রেখেছে। আর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আইএসের লক্ষ্যবস্তুতে পরিণত করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম