শ্রীলঙ্কায় প্রিজন ভ্যানে গুলি, দুই কারা কর্মকর্তা ও ৫ কয়েদি নিহত

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৪
image

শ্রীলঙ্কায় প্রিজন ভ্যানে গুলি, দুই কারা কর্মকর্তা ও ৫ কয়েদি নিহত শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কালুতারা শহরে প্রিজন ভ্যানে বন্দুকধারীদের গুলিতে দুই কারারক্ষী এবং পাঁচ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার কয়েদিদের আদালতে নেওয়ার সময় এ হামলা  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে কালুতারা নামের শহর। প্রিজন ভ্যানটি সেই কালুতারা কারাগার থেকে কয়েদিদের নিয়ে কাদুভেলা মুন্সেফ আদালতে যাওয়ার পথে হামলার মুখে পড়ে। পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র ডেপুটি আইজিপি পারিয়ান্থা জয়াকোদি জানিয়েছেন, দুটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে’ দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

শ্রীলঙ্কার প্রিজন ডিপার্টমেন্টের মুখপাত্র থুশারা উপুলদেনিয়া জানিয়েছেন, কয়েদিদের আদালতে নিয়ে যাওয়ার সময় একটি অপরাধী দলের সশস্ত্র সদস্যরা পথরোধ করে। সে সময় গুলি চালিয়ে ভ্যানে থাকা কয়েদি এবং কারা কর্মকর্তাদের হত্যা করে তারা। নিহতদের মধ্যে অপরাধ জগতের এক ‘ডন’ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তিনি। খুশারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘পাঁচ কয়েদির সবাই নিহত হয়েছে। নিহত হয়েছেন দুই কারা কর্মকর্তাও। আহত অপর নয়জন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ হাসপাতালে ভর্তি কারা কর্মকর্তাদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম