চীনও বাড়াচ্ছে সামরিক ব্যয়

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৭, ১৩:১৮আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৩:১৮
image

চীনও বাড়াচ্ছে সামরিক ব্যয়

যুক্তরাষ্ট্রের পর এবার চীনও তাদের সামরিক ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, চীন তাদের সামরিক খাতের বাজেট ৭ শতাংশ বৃদ্ধি করতে যাচ্ছে।

দেশটির বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসকে সামনে রেখে এই ঘোষণা দেওয়া হয়। বিগত কয়েক বছরে অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে তাদের সামরিক বাহিনীকে আধুনিক করার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে চীন।

তবে যুক্তরাষ্ট্রের চেয়ে এখনও তাদের সামরিক ব্যয় অনেক কম। দুই বছরে চীনের সামরিক বাজেট ১০ শতাংশেরও বেশি বেড়েছে।

চীন সরকারের মুখপাত্র ফু উইং বলেন, চীনের জিডিপি থেকে ১ দশমিক ৩ শতাংশ ব্যয় বাড়বে। আত্মরক্ষার জন্যই সামরিক বাহিনীর দিকে গুরুত্ব দিচ্ছে চীন।

তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। তবে একই সঙ্গে নিজের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেব আমরা।’

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন।

সূত্র: বিবিসি।

/এমএইচ/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম