পালমিরা পুনরুদ্ধারে সহস্রাধিক আইএস জঙ্গি হতাহতের দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৭, ১৪:২৬আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৪:২৬
image

পালমিরা পুনরুদ্ধারে সহস্রাধিক আইএস জঙ্গি হতাহতের দাবি রাশিয়ার

সিরিয়ার পালমিরা পুনরুদ্ধারে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর এক হাজারেরও বেশি সদস্য হতাহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সের্গেই রুদস্কয় বলেন, ‘পালমিরা পুনরুদ্ধারের লড়াইয়ে অন্তত এক হাজার আইএস জঙ্গি নিহত বা আহত হয়েছে।’

ঐতিহ্যবাহী এই শহরের পূর্বাঞ্চলে রুশ উপদেষ্টাদের দেওয়া পরামর্শে অগ্রসর হচ্ছে সিরিয়ান বাহিনী। কয়েকমাসের চেষ্টায় গত সপ্তাহেই আইএসের কাছ থেকে পালমিরা পুনরুদ্ধার করে সিরীয় বাহিনী।

সিরিয়ার গৃহযুদ্ধে পালমিরাকে খুবেই গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করা হয়। আইএসের দাবিকৃত রাজধানী রাক্কা থেকে ১৪০ কিলোমিটার দূরে পালমিরার অবস্থান একদম সিরিয়ার মাঝামাঝি।

শুক্রবার সিরীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সিরীয় ও রাশিয়ার বিমানবাহিনীর সহেযাগিতায় সেনাবাহিনী পালমিরা পুনরুদ্ধার করেছে। এতে মিত্ররা সহযোগিতা করেছে।

গত ডিসেম্বরে আইএস পালমিরা পুনর্দখল করে। এর মাত্র আট মাস আগে সিরীয় বাহিনী আইএসের হাত থেকে পালমিরা পুনরুদ্ধার করেছিল। ২০১৫ সালেরমে মাসে প্রথম পালমিরার দখল নেয় আইএস। পরে ২০১৬ এর মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী ওই নগরীকে আইএস-এর দখলমুক্ত করে। তখন ওই ঘটনাকে আইএস-এর বিরুদ্ধে লড়াই ‘বড় অগ্রগতি’ বলে উল্লেখ করেছিলেন আসাদ।

সূত্র: সিএনএন।

/এমএইচ/এসএ/ 

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান