আগুন লাগার ভয়ে সাড়ে তিন লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে মার্সিডিজ

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৭, ১৫:২১আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৫:৪০

আগুন লাগার ভয়ে সাড়ে তিন লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে মার্সিডিজ

আগুন লেগে যাওয়ার আশঙ্কায় ৩ লাখ ৫৪ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে জার্মান গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান মার্সিডিজ। ২০১৫ থেকে ২০১৭ সালের বেশ কয়েকটি মডেলের গাড়ি এরমধ্যে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি এডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)।

এনএইচটিএসএ জানিয়েছে, গাড়ির বিদ্যুত সংযোগের ক্ষেত্রে ত্রুটি দেখা দিয়েছে। লিমিটার ও ফিউজের সংযোগে ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রোটেক্টর দিয়ে ফিউজের ওভারলোড ঠেকানো হয়। তবে এবার সেই প্রোটেক্টরকেই নিরাপদে রাখার প্রয়োজন দেখা দিয়েছে। ট্রাফিক সেফটি এডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে, যে পরিমাণ বিদ্যুৎ গাড়িগুলোতে উৎপন্ন হয়, সেটা সামলানোর সক্ষমতা প্রোটেক্টরের নেই। এজন্যই গাড়িগুলোকে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে মার্সিডিজ।

এক বিবৃতিতে মার্সিডিজ জানায়, তাপের কারণে কাছাকছি কিছু গলে যেতে পারে, এমনকি আগুনও লাগতে পারে।

তবে গাড়িগুলো এই মুহূর্তে ঠিক করতে পারবেনা মার্সিডিজ। প্রয়োজনীয় যন্ত্রাংশ তাদের কাছে নেই। মার্চের শেষ দিকে গাড়িমালিকদের সতর্ক করবে তারা এবং জুলাইয়ে যন্ত্রাংশ হাতে আসার পর আবারো ডাকা হবে গাড়িমালিকদের।

সূত্র: ইয়াহু নিউজ।

/এমএইচ/এসএ/  

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম