আবু সাইয়াফ জঙ্গিগোষ্ঠীর শিরশ্ছেদ করা জিম্মির মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০১৭, ১৪:১০আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৪:১২
image

জুর্গেন কান্টনার ও সাবিন মার্জ ফিলিপাইনভিত্তিক জঙ্গিগোষ্ঠী আবু সাইয়াফের হাতে শিরশ্ছেদ হওয়া এক জার্মান জিম্মির মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

জুর্গেন কান্টনারকে গত নভেম্বরে তার ইয়ট থেকে অপহরণ করে আবু সাইয়াফ। আর তার সহযোগী সাবিন মার্জকে গুলি করে হত্যা করা হয়। পরে গত ১৪ ফেব্রুয়ারি তারা হুমকি দেয়, ২৬ তারিখ বিকাল ৩টার মধ্যে তিন কোটি পেসো (ফিলিপাইনের মুদ্রা) না দিলে কান্টনারকে হত্যা করা হবে।

মুক্তিপণ না পাওয়ায় কান্টনারকে হত্যা করা হয়। আবু সাইয়াফ প্রকাশিত শিরশ্ছেদের ভিডিও ফুটেজে দেখা যায়, ৭০ বছর বয়সী কান্টনার ঘাসের ওপর বসেছিলেন। তিনি চিৎকার করে বলছিলেন, ‘এখন সে আমাকে হত্যা করছে।’ এর একটু পরই এক জঙ্গিকে একটি ছুরি দিয়ে কান্টনারের শিরশ্ছেদ করতে দেখা যায়।

ওই শিরশ্ছেদটি কোন জায়গায় করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি সুলু এলাকার কোনও গোপন জঙ্গি আস্তানা বলে সন্দেহ করা হয়। পরে ওই এলাকা থেকেই কান্টনারের মরদেহ উদ্ধার করে ফিলিপাইনের সেনাবাহিনী। 

আবু সাইয়াফ জঙ্গিগোষ্ঠীর জিম্মি শিরশ্ছেদের ভিডিও প্রকাশ

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমন অমানবিক ও জঘণ্য কর্মকাণ্ডে’ তারা মর্মাহত।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে এর আগে জার্মান কর্তৃপক্ষ ও কান্টনারের পরিবারের কাছে তাকে বাঁচাতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন। প্রায় চার মাস ধরে কান্টনার আবু সাইয়াফের হাতে জিম্মি ছিলেন।

আবু সাইয়াফ ফিলিপাইনে একটি ছোট জঙ্গি গ্রুপ। কিন্তু তারা সবচেয়ে সহিংসও। এই জঙ্গিরা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দ্বারা উদ্বুদ্ধ।

উল্লেখ্য, এর আগেও অপহরণের শিকার হয়েছিলেন কান্টনার। ২০০৮ সালে তাকে সোমালি জলদস্যুরা অপহরণ করে ৫২ দিন আটকে রাখে। মুক্তিপণ পাওয়ার পরই তাকে ছাড়া হয়।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী