মসুলের প্রধান সরকারি কার্যালয় ইরাকি সেনাদের দখলে

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৭, ০৫:২৩আপডেট : ০৮ মার্চ ২০১৭, ০৫:৩৯

মসুলে ধসে পড়া সরকারি ভবন ইরাকের মসুলের প্রধান সরকারি কার্যালয় ফের দখলে নেওয়ার দাবি করেছে ইরাকি সেনাবাহিনী। ইরাকের এই শহরটিই জঙ্গি সংগঠন আইএসের সর্বশেষ ঘাঁটি হিসেবে স্বীকৃত। গত জানুয়ারিতে শহরটির পূর্বাঞ্চল আইসের দখলমুক্ত করে ইরাকি বাহিনী। মঙ্গলবার (৭ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, ইরাকের মসুল শহরকে আইএসের দখলমুক্ত করতে দীর্ঘদিন ধরেই অভিযান চালিয়ে আসছে সরকারি বাহিনী। এরই অংশ হিসেবে মঙ্গলবার মসুলের প্রধান সরকারি কার্যালয় নিজেদের দখলে নিতে সমর্থ হয়েছে তারা। এদিন সরকারি ওই ভবনে হঠাৎ তীব্র হামলা চালানো হয়। এতে ভবনটির বেশিরভাগ অংশ ধসে পড়লেও ভবনটির দখল নেওয়াকে কৌশলগত দিক থেকে এবং প্রতীকী অর্থে ইরাকি বাহিনীর বিজয় বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে মসুলে এসে সেনাবাহিনীর নেতাদের সঙ্গে দেখাও করেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
মসুলের ওই এলাকার স্থানীয় বেসামরিক নাগরিকরা বলছেন, ১৯ ফেব্রুয়ারি থেকে এই এলাকায় অভিযান শুরুর পর থেকে এদিনই সবচেয়ে বেশি গোলাগুলি ও বিস্ফোরণ ঘটেছে।
মসুলের প্রধান সরকারি দখলে নিতে সমর্থ হলেও এখানে সরকারি বাহিনীর সঙ্গে আইএসের তীব্র লড়াই হয়। ইরাকি ফেডারেল পুলিশের সার্জেন্ট আজম ইব্রাহিম মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, তার নেতৃত্বাধীন দলটিই প্রথম সরকারি ভবনটিতে হামলা চালায়। তবে আইএসের প্রতিরোধের মুখে পিছু হটতে হয় তাদের। পরে বাকিদের সহায়তায় শেষ পর্যন্ত দখল করা হয় ভবনটি।
এদিকে, ২০১৪ সালে মসুল শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর আইএস পশ্চিম মসুলের একটি জাদুঘরে লুটপাট চালিয়েছিল। মঙ্গলবার সকালে সেই জাদুঘরও নিজেদের দখলে নিতে সমর্থ হয় ইরাকি বাহিনী।
এর আগে রবিবার থেকে এই অঞ্চলে অভিযান শুরু করে ইরাকি বাহিনী।

আরও পড়ুন-

ট্রাম্পের নতুন ‘মুসলিম নিষেধাজ্ঞা’য় সোমালিয়া ও সুদানের নিন্দা

ব্রেক্সিট বাস্তবায়নে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ

/টিআর/ এমএনএইচ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম