সিআইএকে ড্রোন হামলার অনুমতি দিয়েছেন ট্রাম্প!

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৭, ১৩:৩৪আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৫:৫৫
image

সিআইএকে ড্রোন হামলার অনুমতি দিয়েছেন ট্রাম্প!

সন্দেহভাজন জঙ্গি দমনে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি-সিআইএকে ড্রোন হামলা চালানোর অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার (১৩ মার্চ) খবরটি জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, এতে করে সিআইএ’র আধা-সামরিক ক্ষমতা সীমিত করে সাবেক প্রেসিডেন্ট ওবামা যে নীতি ঘোষণা করেছিলেন তাতে পরিবর্তন আসতে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সেরর এক প্রতিবেদনে বলা হয়, এই বিষয়ে এখনও  হোয়াইট হাউস,  প্রতিরক্ষা বিভাগ কিংবা সিআইএ’র পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যারা মনুষ্যবিহীন যান বা ড্রোন দিয়ে হামলার মাধ্যমে সন্দেহভাজন জঙ্গি হত্যা করেছে। জর্জ ডব্লিউ বুশের সময়ই প্রিডেটর ও রিপার ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পের সম্প্রসারণ ঘটান বারাক ওবামা। তবে ওবামা সিআইএকে ড্রোন ব্যবহারের অনুমতি দেননি কারণ তার মনে হয়েছে এতে অন্য দেশগুলোও ড্রোন হামলা করতে পারে।  

সমালোচকরা প্রশ্ন তোলেন, এই প্রকল্পে জঙ্গি দমনের চেয়ে জঙ্গি তৈরিই বেশি হচ্ছে। এটা জঙ্গিদের বার্তা আরও ছড়িয়ে দিচ্ছে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র সরকার স্বীকার করে যে,  যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই এমন দেশেও মার্কিন ড্রোন হামলায় ১১৬ বেসামরিক নিহত হয়েছে।

সূত্র : রয়টার্স

/এমএইচ/এফইউ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম