এভারেস্ট জয় নিয়ে মিথ্যাচার আটকাতে জিপিএস ব্যবহার করবে নেপাল

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৭, ০৮:৫৮আপডেট : ২১ মার্চ ২০১৭, ০৯:০৪
image

অভিযাত্রীদের সামনে এভারেস্ট জয়ের হাতছানি অভিযাত্রীদের সুরক্ষা ও এভারেস্ট জয় নিয়ে ভুয়া দাবি আটকাতে নেপাল সরকার জিপিএস পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে হিমালয় টাইমস।

আগামী এপ্রিল ও মে মাসে কয়েক হাজার অভিযাত্রী এভারেস্ট জয়ের অভিযানে যাবেন বলে জানা গেছে। এদের মধ্যে মাত্র কয়েকজনই সফল হতে পারবেন। ওই অভিযাত্রীদের সঙ্গে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করে দেওয়া হবে।

নেপালের পর্যটন বিভাগের প্রধান দূর্গা দত্ত ধাকাল বলেছেন, ওই জিপিএস ট্র্যাকিং ডিভাইসটির মূল্য ৩০০ ডলার। এটি অভিযাত্রীদের সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে তারা অসুস্থ হয়ে পড়লে, স্থান নির্দিষ্ট করে উদ্ধারকারী দল পাঠাতে পারবে কর্তৃপক্ষ।

এই যন্ত্রটির মাধ্যমে অভিযাত্রীদের চলাফেরা পর্যবেক্ষণ করা যাবে। ফলে তারা আসলেই এভারেস্টের চূড়ায় উঠেছেন কিনা, তাও এতে রেকর্ড থাকবে। এই পদ্ধতিতে এভারেস্ট জয়ের সনদ দিতে এখন আর ভুয়া দাবি অনুসন্ধান করতে হবে না বলেও দূর্গা দত্ত জানান। কয়েক বছর ধরে বেশকিছু ভুয়া দাবি সামনে আসার পর এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল।

গত বছর ভারত থেকে যাওয়া এক দম্পতি মাউন্ট এভারেস্ট জয়ের দাবি করেছিলেন। তাদের সনদও দেওয়া হয়। তবে পরে তাদের সেই চূড়ায় ওঠার ছবি ভুয়া ছিল বলে প্রমাণিত হয়। এই ঘটনায় নেপাল কর্তৃপক্ষ বিব্রতকর অবস্থায় পড়ে।

উল্লেখ্য, এভারেস্ট জয়ের সনদ পেতে অভিযাত্রীদের চূড়ায় উঠে তোলা ছবি দেখাতে হয়। তারা তীব্র ঠাণ্ডায় ভারী কাপড় পরে, মুখ ঢেকে রাখার জন্য কখনও কখনও তাদের চিহ্নিত করাটা কষ্টকর হয়ে পড়ে। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ না করেই অনেক পর্বতারোহী এভাবেই মিথ্যাচার করেন বলে অনেক দিন ধরেই অভিযোগ রয়েছে।

২০১৫ সালে এভারেস্ট অভিযানের সময় ভূমিকম্পে ১৯ অভিযাত্রী নিহত ও ৬১ জন আহত হন। ২০১৪ সালে কুম্ভ আইসফলে তুষারধসে ১৬ জন শেরপা গাইড নিহত হয়েছিলেন। এমন দুর্ঘটনায় অভিযাত্রীদের সঙ্গে জিপিএস ট্র্যাকিং ডিভাইস থাকলে তাদের কাছে জরুরি সাহায্য পাঠানো যাবে।

সূত্র: হিমালয় টাইমস।

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম