যৌথ অভিযানে ইরাকে ২০০ বেসামরিক হত্যার স্বীকারোক্তি দিলো যুক্তরাষ্ট্র

মিছবাহ পাটওয়ারী
২৮ মার্চ ২০১৭, ০৭:০০আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৩:৩৫
image

যৌথ অভিযানে ইরাকে ২০০ বেসামরিক হত্যার স্বীকারোক্তি দিলো যুক্তরাষ্ট্র ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিমান হামলায় ২০০ বেসামরিক নিহতের স্বীকারোক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ ও ইরাক ছাড়াও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এ ধরনের হামলার ব্যাপক সমালোচনার মুখে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বিবৃতিতে বলা হয়েছে, আইএস জঙ্গি এবং তাদের অস্ত্রসামগ্রী লক্ষ্য করে ইরাকে যৌথবাহিনীর বিমান থেকে এ হামলা চালানো হয় এবং এতে ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়। তবে যে স্থানটিতে বেসামরিক মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে, সেটি বিমান হামলার লক্ষ্যবস্তুর সঙ্গে সামঞ্চস্যপূর্ণ।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর কাছে মানুষের জীবনের মূল্য আছে। এজন্যই জঙ্গিদের কবল থেকে ইরাককে মুক্ত করতে দেশটির সরকারি বাহিনীকে সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

যৌথ অভিযানে ইরাকে ২০০ বেসামরিক হত্যার স্বীকারোক্তি দিলো যুক্তরাষ্ট্র

ইরাকে গত তিন বছরে এটাই যৌথবাহিনীর চালানো সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। এ হামলাকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরাকের ভাইস প্রেসিডেন্ট ওসামা নুজাইফি। পুরো ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ইরাকে নিযুক্ত জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, মসুলে ভয়াবহ বিমান হামলায় শতাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনায় তিনি বিস্মিত। সূত্র: সিএনএন, দ্য ইন্ডিপেনডেন্ট।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম