সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৭, ১২:০৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১২:১০
image

জার্মানির বনে এক সম্মেলনে মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার আল-শায়রাত বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ফোনে কথা বলেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, এ হামলা এমন এক দেশের বিরুদ্ধে চালানো হলো, যার সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। এর ফলে কেবল উগ্রবাদীরাই সমৃদ্ধ হবে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বাড়তি হুমকি।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে লাভরভ আরও বলেছেন, সিরীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ৪ এপ্রিল রাসায়নিক হামলার যে অভিযোগ করা হয়েছে, তার কোনও বাস্তব ভিত্তি নেই।

দুই পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত পর্যায়ে সিরিয়া বিষয়ক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। আগামী সপ্তাহে টিলারসনের মস্কো সফরের কথা রয়েছে।

উল্লেখ্য, সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে- এমন অভিযোগে শুক্রবার একটি সিরীয় বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন ভোরে দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন।

মস্কোর পক্ষ থেকে সিরিয়ায় মার্কিন আগ্রাসনকে রুশ-মার্কিন সম্পর্কের ওপর একটা আঘাত বলে উল্লেখ করা হয়। মস্কোর প্রতিক্রিয়ায় বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক এরইমধ্যে বেশ দুর্বল অবস্থানে রয়েছে। এ হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের লড়াইয়ে প্রতিবন্ধকতা তৈরি করবে।     

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম