সিরীয় বিদ্রোহীদের ওপর আইএস-এর হামলা, নিহত ১২

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৭, ১১:২০আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১২:৪৯
image

বিদ্রোহী যোদ্ধা সিরিয়ায় ইরাক সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের ওপর চালানো পৃথক দুই আত্মঘাতী হামলায় হামলাকারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। রবিবার (৯ এপ্রিল) মধ্যরাতে চালানো এ হামলার জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসকে দায়ী করেছে বিদ্রোহীরা। নিহতদের মধ্যে আটজনই আইএস যোদ্ধা এবং চারজন সিরীয় বিদ্রোহী বলে দাবি করেছেন তারা। আইএস-এর কথিত বার্তা সংস্থা আমাক-এও দুই আত্মঘাতী হামলার দায় স্বীকারের বিবৃতি প্রকাশ করা হয়েছে। আমাক ও বিদ্রোহী সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স খবরটি জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রবিবার মধ্যরাতে আল তানফ সীমান্তের কাছের একটি ব্যাপক সুরক্ষিত ঘাঁটিতে হামলা হয়। অন্তত একটি বিস্ফোরকবাহী গাড়ি সজোরে ঘাঁটির প্রবেশ পথ দিঙেয় ঢুকে পড়ে। বিদ্রোহী সূত্র জানিয়েছে, ওই ঘটনায় অন্তত দুজন যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী নিহত হয় এবং অনেকে আহত হয়।

আরেকটি আত্মঘাতী হামলা হয়েছে পশ্চিমা সমর্থিত ওসৌদ আল শারকিয়া বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধাদের একটি বহরের ওপর। ওই হামলায় দুই যোদ্ধা নিহত হয়।

আইএস-এর কথিত বার্তা সংস্থা আমাক-এ বলা হয়, জঙ্গি সংগঠনটির যোদ্ধারা তানফের কাছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বিবৃতিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

পরে সন্দেহভাজনদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান থেকে অভিযান চালানো হয়।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম