আফগানিস্তানকে অস্ত্রের পরীক্ষাগার বানাতে চাইছে যুক্তরাষ্ট্র: হামিদ কারজাই

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১৮:৫৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৮:৫৬
image

আফগানিস্তানকে অস্ত্রের পরীক্ষাগার বানাতে চাইছে যুক্তরাষ্ট্র: হামিদ কারজাই আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ব্যবহৃত একটি সুড়ঙ্গে এ যাবৎকালের সবচেয়ে বড় মার্কিন বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এই খবর জানা গেছে।

আফগানিস্তানে মার্কিন বোমা হামলার প্রতিক্রিয়ায় হামিদ কারজাই বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। টুইটারে এ নিয়ে দুইটি পোস্ট দেন কারজাই। তিনি বলেন, এটা কোনোভাবেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই নয় বরং অমানবিক ও নৃশংস ঘটনা।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশ নানগড়হরে একটি মার্কিন বিমান থেকে ওই বোমাটি ফেলা হয়। পেন্টাগনসূত্রে তারা জানিয়েছে, হামলায় ৩৬ আইএস জঙ্গি নিহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ কোনও বেসামরিক হতাহতের কথা বলেনি। 

সিরিয়ায় কয়েকদিন আগে এক মার্কিন বিমান হামলায় ভুলক্রমে ১৮জন মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এই হামলা করলো ট্রাম্প প্রশাসন।

আফগানিস্তানে ‘সবথেকে বড় মার্কিন বোমা’ ফেলাকে সফল অভিযান আখ্যা দিয়েছেন মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাবাহিনীকে ‘বিশ্বসেরা’ উল্লেখ করে ট্রাম্প আফগান অভিযানকে মার্কিন সেনাবাহিনীর ‘স্বাভাবিক কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছেন। জানিয়েছেন, এই হামলা চালিয়ে তিনি ‘গর্বিত’। 

/বিএ/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম