কুর্দি বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই তুর্কি সেনা নিহত

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৭, ২২:২৩আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ২২:২৮
image

কুর্দি বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই তুর্কি সেনা নিহত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরাকি সীমান্তে কুর্দি বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই তুর্কি সেনা সদস্য নিহত হয়েছেন। তুর্কি সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের ওই এলাকা থেকে উৎখাত করতে তারা অভিযান চালাচ্ছিলেন। তারা এখনও অভিযান চালাচ্ছেন বলে এক বিবৃতিতে তুর্কি সেনাবাহিনী জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সিরনাক প্রদেশের উলুদেরে জেলায় দু’পক্ষের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আদাদোলু জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে তুর্কি সেনাদের অভিযানে অন্তত ৪৫ পিকেকে যোদ্ধা নিহত হয়েছেন।

১৯৮৪ সালে কুর্দি যোদ্ধাদের সশস্ত্র আন্দোলন শুরুর পর এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই কুর্দি।   

সর্বশেষ প্রায় দুই বছরের অস্ত্রবিরতি চুক্তি ভেঙে পড়ে ২০১৫ সালে জুলাই মাসে। এর পর থেকে তুর্কি বাহিনী তাদের বিরুদ্ধে ক্রমাগত অভিযান চালিয়ে যাচ্ছে।

/এসএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম