কৃত্রিম গর্ভ তৈরির দাবি বিজ্ঞানীদের

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৭, ০৯:০৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ০৯:১১
image

মাতৃগর্ভে থাকা শিশুর থ্রি-ডি ইমেজ প্রিম্যাচিউর বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের বাঁচিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী একটি কৃত্রিম গর্ভ তৈরি করেছেন। ভেড়ার ওপর চালানো সফল পরীক্ষার পর বিজ্ঞানীদের ধারণা পাঁচ বছরের মধ্যে তা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

গবেষকরা জানান, তাদের উদ্দেশ্য হলো প্রিম্যাচিউর শিশুদের ফুসফুস এবং অন্যান্য প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেটা নিশ্চিত করা।

এই ‘অতিরিক্ত জরায়ু সহায়তা’ যন্ত্রটি ভেড়ার ওপর পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে বলে গবেষকরা জানান।

এই যন্ত্রটি মূলত একটি স্বচ্ছ প্লাস্টিক ব্যাগ, যার ভেতরে রয়েছে কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইড। যার ভেতরের পরিবেশ জরায়ুর ভেতরের পরিবেশের মতোই। 

বিজ্ঞানীদের তৈরি কৃত্রিম গর্ভ

গবেষণা দলের অন্যতম সদস্য এবং চিলড্রেনস হসপিটাল অব ফিলাডেলফিয়ার (সিএইচওপি) সার্জন অ্যালান ফ্লেইক জানান, ভেড়া আর মানুষের গর্ভকাল কাছাকাছি। তাই ভেড়ার ওপর পরীক্ষাটি তারা চালিয়েছেন। তিনি আরও বলেন, ‘২৩ থেকে ২৮ সপ্তাহের সময়টাতে শিশু জন্ম নেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হয়। আর তা যদি আমরা সে সময়ে সহায়তা দিতে পারি, তাহলে অকালে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ।’

ন্যাচার কমিউনিকেশনস-এ প্রকাশিত গবেষকদের গবেষণাপত্রে বলা হয়, তারা এখন পর্যন্ত ছয়টি ভেড়া শিশুর ক্ষেত্রে এ পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন। বিজ্ঞানীর ধারণা করছেন, পাঁচ বছরের মধ্যে মানুষের ক্ষেত্রেও তা পরীক্ষা করা যাবে।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম