কৃষ্ণ সাগরে ডুবলো রুশ রণতরী

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৭, ২২:২৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ০৯:১৫

কৃষ্ণ সাগরে ডুবলো রুশ রণতরী কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীর একটি রণতরী ডুবে গেছে। সাগরে মালবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের পর রণতরীটি পানিতে তলিয়ে যায়। তবে উভয় জাহাজের কারও হতাহতের খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

স্থানীয় সময় বুধবার দুপুরে কৃষ্ণ সাগরের তুরস্ক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে। বসফরাফ প্রণালী থেকে ২০ মাইল উত্তর-পশ্চিমে মালবাহী জাহাজটির সঙ্গে ওই রণতরীর সংঘর্ষ হয়। এই বসফরাস প্রণালী ইস্তানবুলকে ইউরোপ ও এশিয়া মহাদেশে বিভক্ত করেছে।

তুরস্কের উপকূলীয় এলাকায় নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রুশ যুদ্ধজাহাজ থেকে ৭৮ জন কর্মীকে সরিয়ে আনা হয়েছে। কোস্টগার্ড ও জরুরি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষের ফলে লিমান নামের ওই রণতরীতে একটি বড় ফাটল দেখা দিয়েছিল।

মালবাহী জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান জিএসি জানিয়েছে, কুয়াশার মধ্যে ঠিকমতো দেখা না যাওয়ার কারণেই লিমান রণতরীর সঙ্গে সংঘর্ষ হয় ইয়ুজারসিফ এইচ নামের মালবাহী জাহাজটির।

লিমান রণতরীটি এর আগে রুশ নৌবাহিনীর গবেষণা কাজে নিয়োজিত ছিল। রাডার ও রেডিও সুবিধাযুক্ত এই রণতরীটি কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের অংশ ছিল। সম্প্রতি এটি ভূমাধ্যসাগর অতিক্রম করে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রুশ সামরিক সূত্র জানিয়েছিল, কৃষ্ণ সাগরে ন্যাটোর মহড়ায় নজর রাখবে রাশিয়া। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম