মাদুরোর নতুন সংবিধানের প্রস্তাবে বিক্ষোভকারীদের সড়ক অবরোধ

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৭, ১০:০০আপডেট : ০৩ মে ২০১৭, ১০:০৮
image

বিক্ষোভকারীদের সড়ক অবরোধ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন করে সংবিধান তৈরির প্রস্তাব দেওয়ার পর সরকারবিরোধী বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে। সেই সঙ্গে আগাম নির্বাচন ঘোষণারও দাবি করছে বিরোধী দলগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিক্ষোভে রাজধানী কারাকাস কার্যত অচল হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। গত এক মাসের বিক্ষোভে ভেনেজুয়েলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটিতে নতুন সংবিধান তৈরির প্রস্তাব দিয়ে ৫০০ সদস্যের একটি কমিটি গঠন করার পর আবারও শুরু হয় বিক্ষোভ।

মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তি বিরোধী দলের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে উৎখাতের ষড়যন্ত্র করছে। আর তাই তা প্রতিরোধে দরকার নতুন সংবিধান।

কিন্তু তা মানতে রাজি নন বিরোধীরা। বিরোধী দলের নেতা হেনরিকে কাপ্রিলেস বলছেন, ‘নির্বাচন যাতে না হয়, সেটিই তার ওই ঘোষণার মূল উদ্দেশ্য।’ তার তা ‘প্রতিহত করতে বিক্ষোভকারীরা ভেনেজুয়েলার রাস্তাতেই থাকবে’ বলে তিনি ঘোষণা দেন। কাপ্রিলেস ২০১৮ সালের শেষ নাগাদ প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। বুধবার আরও বড় বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। 

নতুন সংবিধান তৈরি করতে চান মাদুরো

২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কাপ্রিলেসকে হারিয়ে জয়ী হন বামপন্থী নিকোলাস মাদুরো। গত মাসে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাপ্রিলেসকে মিরান্দা রাজ্যের গভর্নরের পদ থেকে বহিষ্কার করা হয়। তবে তার দাবি এ বহিষ্কারাদেশ ‘অসাংবিধানিক’।

গত ২৯ মার্চ বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টের ক্ষমতা সুপ্রিম কোর্ট নিজের হাতে তুলে নেওয়ার ঘোষণার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর তিনদিন পর ওই রায় পরিবর্তন হলেও সংঘর্ষ থামানো যায়নি।

দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক সংকটের জেরে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে গত চার সপ্তাহ ধরে এই বিক্ষোভ চলছে। ২০১৪ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ এটি।

/এসএ/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের