গ্রিসে লাইনচ্যুত ট্রেন আছড়ে পড়লো বাড়িতে, নিহত ২

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৭, ১৬:৪৮আপডেট : ১৪ মে ২০১৭, ১৬:৫৪
image

গ্রিসে লাইনচ্যুত ট্রেন আছড়ে পড়েছে বাড়িতে-১
গ্রিসে লাইনচ্যুত এক ট্রেনের বগি পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে আছড়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওই ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর দিয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সে সময় গ্রিক রেল কোম্পানি ট্রাইনোস-এর ওই ট্রেনটিতে ৭০ জন যাত্রী ছিলেন।
ট্রাইনোসকে উদ্ধৃত করে প্রথমে ৪ জন নিহতের খবর দিয়েছিল ফরাসি বার্তা সংস্থা এএফপি। তবে পরে টাইন্রোস মৃতের সংখ্যা কমিয়ে ২ জন নিহতের খবর দেয়। কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও ২ জন নিহতের কথা জানিয়েছে। 
গ্রিসে লাইনচ্যুত ট্রেন আছড়ে পড়েছে বাড়িতে-২

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস জানিয়েছে, এথেন্স-থেসালোনিকি রুটের ওই আন্ত:শহর ট্রেনটি শনিবার এথেন্স যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। থেসালোনিকি শহর থেকে ৪০ কিলোমিটার দূরের এডেন্ড্রো নামের এক গ্রামে ট্রেনটির ইঞ্জিনসমন্বিত বগিটি লাইনচ্যুত হয়। বগিটি একটি বাড়িতে গিয়ে আঘাত হানলে ঘটনাস্থলে ২ জন নিহত হন।

ওই বাড়ির এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, ট্রেনটি তাদের বাড়িতে আঘাত হানার কিছু সময় আগে তিনি ব্যালকোনি থেকে লাফিয়ে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান।
গ্রিসে লাইনচ্যুত ট্রেন আছড়ে পড়েছে বাড়িতে-৩

এএফপির খবরে বলা হয়েছে একজন ঊর্ধ্বতন রেল কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, রেল লাইনের এমন কোনও ত্রুটির কথা তার জানা ছিল না, যা দুর্ঘটনার কারণ হতে পারে। পুলিশ জানিয়েছে, এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরুর কথা জানিয়েছে গ্রিক রেল কোম্পানি ট্রাইনোস।
গ্রিসে লাইনচ্যুত ট্রেন আছড়ে পড়েছে বাড়িতে-৪

পুলিশের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সন্ধ্যায় তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনার তিন ঘণ্টার মধ্যেই অধিকাংশ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। 

/এফইউ /বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম