লোন উলফ নয়, ম্যানচেস্টারের হামলা সংঘবদ্ধ!

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৭, ১৬:০৩আপডেট : ২৪ মে ২০১৭, ১৭:৪০
image

ম্যানচেস্টারের ঘটনায় শোক যুক্তরাজ্যের ম্যানচেস্টার অ্যারিনার পপ কনসার্টের হামলাকারীর সংখ্যা সংক্রান্ত প্রাথমিক একটি ধারণা থেকে সরে এসেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। হামলার পর মঙ্গলবার (২৩ মে) ম্যানচেস্টার পুলিশ একে ‘লোন উলফ’ হামলা হিসেবে উল্লেখ করলেও বুধবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড জানিয়েছেন ভিন্ন ধারণার কথা। তিনি জানান, সন্দেহভাজন সালমান আবেদি ম্যানচেস্টারের হামলাটি একা একা চালায়নি বলে ধারণা করা হচ্ছে; তার সহযোগী থাকতে পারে।

২২ মে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো ওই হামলায় নিহত হয়েছেন ২২ জন। ওই ঘটনায় আহত মানুষের সংখ্যা ৫৯। নিহতদের মধ্যে এখন পর্যন্ত কেবল ৯ জনের পরিচয় শনাক্ত করা গেছে। হামলার প্রতিক্রিয়ায় ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত ঘোষণা করেছে নির্বাচনে অংশ নিতে যাওয়া সব রাজনৈতিক দল। তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সারাবিশ্বে।

বুধবার সকালে হামলাকারী প্রসঙ্গে বলতে গিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড এ ঘটনায় আরও কেউ জড়িত থাকার ধারণার কথা। তিনি বলেন, 'সম্ভবত সে একা একা এ হামলা চালায়নি। 

গোয়েন্দা কর্মকর্তারা সালমান আবেদীকে আগে থেকে চিনতেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আশা করি পরবর্তী কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহের মধ্যে আমরা সালমানের ব্যাপারে আরও তথ্য জানব।’

এর আগে মঙ্গলবার ম্যানচেস্টার পুলিশ দাবি করেছিল, আত্মঘাতী ওই হামলাকারী ছিলেন লোন উলফ। ‘এই পর্যায়ে আমরা ধারণা করছি, একজন হামলাকারীই এই হামলা চালিয়েছে। হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে।’

উল্লেখ্য লোন উলফ অর্থ হলো একা একজন ব্যক্তি ‘টার্গেটেড’ কোনও স্থানে গিয়ে আত্মঘাতী হামলা চালানো। এ ধরনের হামলার কারণে হামলাকারী জীবিত না থাকায় তার কাছ থেকে কোনও তথ্য সংগ্রহ করতে পারেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ম্যানচেস্টারের সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী সালমান আবেদির বাবা-মা ছিলেন লিবীয় শরণার্থী। সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির রোষানল থেকে বাঁচতে লিবিয়া ছেড়ে পরিবারকে নিয়ে যুক্তরাজ্যে আসেন সালমানের বাবা রামাদান। ডেইলি মেইলের অপর এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব দাবি করা হয়। সংবাদমাধ্যম মিরর সালমানের বন্ধু-প্রতিবেশিদের সূত্রে জানাচ্ছে, ব্রিটেনে জন্ম নেওয়া সালমান কৈশোরে ছিলেন এক ফুটবল-উন্মাদ তরুণ। ভিডিও গেমেও আসক্তি ছিল তার। সূত্র: বিবিসি, রয়টার্স

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম