ম্যানিলায় ক্যাসিনো লুটের চেষ্টা, বন্দুকধারীর ‘আত্মহত্যা’

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৭, ০৮:৪৪আপডেট : ০২ জুন ২০১৭, ১০:৫৬
image

সন্দেহভাজন বন্দুকধারী ক্যাসিনোতে আগুন ধরিয়ে দিলে সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি ক্যাসিনোতে লুটের চেষ্টা চালায় এক বন্দুকধারী। পরে ওই সন্দেহভাজন বন্দুকধারী ক্যাসিনোর ভেতর আত্মহত্যা করে বলে দাবি পুলিশ কর্তৃপক্ষের। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ম্যানিলার পুলিশ প্রধান অস্কার আলবায়ালদে এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের ধারণা তিনি (সন্দেহভাজন বন্দুকধারী) নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন।’

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ওই সন্দেহভাজন বন্দুকধারী রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলার এক ক্যাসিনোতে প্রবেশ করে ফাঁকা গুলি চালানো শুরু করে। এতে কেউ গুলিবিদ্ধ না হলেও ক্যাসিনো থেকে বের হওয়ার সময় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে। 

এ ঘটনাকে জঙ্গি হামলা বলে মনে করছেন না ফিলিপাইনের পুলিশ। দেশটির পুলিশ প্রধান রোনাল্ড ডেলা রোজা ডিজেডএমএম রেডিওকে বলেন, ‘আমরা এর সঙ্গে জঙ্গিবাদের কোনও সম্পর্ক দেখছি না। বরং আমরা এতে ডাকাতির বিষয়টিই দেখতে পাচ্ছি। জঙ্গি হামলা হলে ওই ব্যক্তি ক্যাসিনোতে থাকা মানুষদের ওপর হামলা চালাতো। কিন্তু তিনি তা করেননি। বরং তিনি ফাঁকা গুলি চালিয়েছেন।’  

নিরাপত্তাবাহিনীর সতর্ক অবস্থান

ক্যাসিনোতে পুলিশি অভিযানের কিছু সময় পরই ডেলা রোজা জানিয়েছিলেন, ‘পুলিশের গুলিতে সন্দেহভাজন ডাকাতের মৃত্যু হয়েছে।’ তবে পরে তিনি বলেন, ‘ওই সন্দেহভাজন ব্যক্তি নিজ শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করে।’

দেশটির পুলিশ প্রধান আরও বলেন, ‘এখন হয়ত আতঙ্ক ছড়াতে এ ঘটনাকেও জঙ্গিরা তাদের হামলা উল্লেখ করে তার দায় স্বীকার করতে পারে।’

উল্লেখ্য, জঙ্গি হামলার আশঙ্কায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশে বর্তমানে জরুরি অবস্থা জারি করে রেখেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে।

ফিলিপাইনের সেনাবাহিনীর মুখপাত্র রেস্টিটুটো পাডিল্লা এ প্রসঙ্গে বলেন, ‘আমরা পুরো অবস্থাটি পর্যবেক্ষণ করছি। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এ ঘটনার পুরো ছবিটা সামনে আসার পর আমরা একটি বিবৃতি দেবো।’

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম