যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি স্নোডেন: পুতিন

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ০০:০০আপডেট : ০৩ জুন ২০১৭, ০০:০৩

এডওয়ার্ড স্নোডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা তথ্য ফাঁস করা সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেন-এর উচিত হয়নি। এটা তার ভুল ছিল। তবে আমার বিশ্বাস, তিনি নিজ দেশের স্বার্থের ব্যাপারে কোনও বিশ্বাসঘাতকতা করেননি। অন্য কোনও দেশে এমন কোনও তথ্য পাচার করেননি যা মার্কিন নাগরিকদের জন্য ক্ষতিকর। বরং জার্মানির মতো মিত্র দেশের ওপরও গুপ্তচরবৃত্তি চালিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি খ্যাতনামা মার্কিন চলচ্চিত্র পরিচালক অলিভার স্টোন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চলতি বছরের ১২ জুন যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্কে এ সাক্ষাৎকারটি সম্প্রচারের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-এর গোপন নজরদারির তথ্য ফাঁসের দায়ে নিজ দেশে স্নোডেনকে কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-এর সাবেক এ ঠিকাদার বর্তমানে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম