যুক্তরাষ্ট্রের চাপে সামরিক ব্যয় বাড়াচ্ছে কানাডা

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৭, ১০:২৮আপডেট : ০৮ জুন ২০১৭, ১২:৩২
image

যুক্তরাষ্ট্রের চাপে সামরিক ব্যয় বাড়াচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের চাপে ১০ বছরের মধ্যে সামরিক বাজেট ৭৩ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে কানাডা। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হারজিত সাজানের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, ২০২৬-২৭ সালে কানাডার সামরিক বাজেট হবে ৩২.৭ বিলিয়ন কানাডিয়ান ডলার। ২০১৬-১৭ যা ছিলো ১৮.৯ বিলিয়ন ডলার।

একদিন আগেই লিবারেল পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছিলেন, বৈশ্বিক ভূমিকা রাখতে কানাডার সামরিক বাজেট বাড়ানো উচিত। তিনি বলেন, কানাডা বিশ্বে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়। ৭০ বছর ধরে চলে আসা সম্পর্ক প্রশ্নের মুখে পড়েছে। আর এটা কাটাতে সামরিক ব্যয় বাড়ানোর প্রস্তাব দেন তিনি।সাজান বলেন, কানাডার ২০ বছর মেয়াদী এই পরিকল্পনা মূলত কানাডা, উত্তর আমেরিকার নিরাপত্তাসহ বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে করা।

জানা যায়, আগের সরকারের পরিকল্পনার ৭৭টি সিএফ-১৮ বিমানের পরিবর্তে ৮৮টি আধুনিক যুদ্ধবিমান কিনবে কানাডা। এজন্য ব্যয় হবে ১৫ থেকে ১৯ বিলিয়ন কানাডিয়ান ডলার। এসময়ে দেশটির মিত্রদের সঙ্গে একত্রে কাজ করবে যুদ্ধবিমানগুলো। সাজান বলেন, সামরিক খাতে ব্যয়ের বৃদ্ধির ফলে ২০২৪-২৫ সারে জিডিপি বাড়বে ১.৪ শতাংশ। এখন এটি ১.২ শতাংশ।

তবে এই বাজেট তাদের পূর্ব পরিকল্পিত বাজেটের চেয়ে অনেক বেশি বাড়বে কিনা সেই প্রশ্নের জবাব দেন নি তিনি। ন্যাটো সদস্যরা সামরিক খাতে ২ শতাংশ বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত মাসে ট্রাম্প তাদের সঙ্গে আলোচনার সময় তারা জানান, আরও ফান্ড দেবেন তারা। সাজানকে জিজ্ঞাসা করা হয় যে এমন পদক্ষেপে ট্রাম্প খুশি হবেন কিনা। জবাবে তিনি বলেন, ‘এটা কানাডার সামরিক নীতি।’

/এমএইচ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি