আল শাবাবের দখলে সোমালিয়ার শহর, ৬১ সেনাকে হত্যার দাবি

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৭, ১৬:৫০আপডেট : ০৮ জুন ২০১৭, ১৬:৫২
image

আল শাবাব

সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের একটি শহর দখলে নিয়েছে সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আর শাবাব। স্থানীয় এক গভর্নরের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে। আল শাবাবের দাবি, বৃহস্পতিবার তারা শহরটির একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ৬১ জনকে হত্যা করেছে। এখনও সেখানে অভিযান চলছে বলেও সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বারি অঞ্চলের গভর্নর ইউসূফ মোহাম্মদ রয়টার্সকে বলেন, ‘সকালে আল শাবাব আফ উরুর শহরে হামলা চালিয়েছে। সেখানে অল্প কয়েকজন সেনা ছিল আর তাই সহজে শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় তারা। হামলায় হতাহতের সংখ্যা বলাটা কঠিন। কেননা, সেখানকার টেলি যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।’
এক বিবৃতি আল শাবাবের সেনা মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব দাবি করেছেন, একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে তারা ৬১ জনকে হত্যা করেছে। মুসাবের দাবি, তাদের অভিযান এখনও চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আল শাবাবের সদস্যরা ঘাঁটির ভেতরে থাকা অস্ত্র ও গাড়িরও নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানান তিনি। 
সোমালিয়া থেকে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়া, দেশটির পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত ও শরিয়া আইন চালুর লক্ষ্যে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে আসছে আল শাবাব। 

 /এফইউ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম