রাশিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৭, ০৮:৫২আপডেট : ১২ জুন ২০১৭, ০৮:৫২
image

রাশিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী একটি গ্রামে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই বন্দুকধারীও। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গুলি চালানোর পর ওই ব্যক্তি একটি বাড়িতে নিজেকে আটকে ফেলে। তার বাবা তাকে গিয়ে বোঝাতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর পুলিশ তার বাড়িটি ঘিরে ফেলে ও একটা সময় পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

রাশিয়ার তদন্ত কমিটি জানায়, ঘটনস্থলেই তিনজন নিহত হন। আর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাণ হারান। এছাড়া একজন ন্যাশনাল গার্ডও আহত হয়েছেন বলেও জানান তিনি।

ক্রাতাভো গ্রামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রুশ পুলিশ। কি উদ্দেশ্যে তিনি এমনটি করছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এমএইচ/

সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম