কাতার ইস্যুতে ৮০ মিলিয়ন ডলারের সৌদি উপঢৌকন নাকচ সোমালিয়ার প্রেসিডেন্টের!

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৭, ০৬:৫৮আপডেট : ১৩ জুন ২০১৭, ১৫:০৯

সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ ফারমাজো কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার প্রেসিডেন্টকে ৮০ মিলিয়ন ডলার উপঢৌকনের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। তবে লোভনীয় এ প্রস্তাব পাওয়ার দুই ঘণ্টার মাথায় তা নাকচ করে দিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ ফারমাজো। সোমালিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

সোমালিয়াভিত্তিক সংবাদমাধ্যম সোমালিয়া টুডে-র খবরে বলা হয়েছে, বিদ্যমান সৌদি-কাতার দ্বন্দ্বে নিরপেক্ষ অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে সোমালিয়া। তবে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রিয়াদের পক্ষ থেকে দেশটির ব্যাপক চাপ তৈরি করা হয়। অবস্থান না বদলালে সোমালিয়াকে দেওয়া সৌদি সরকারের আর্থিক সাহায্যও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে সোমালিয়ার পক্ষ থেকে বরাবরই আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনা নিরসনের ওপর জোর দেওয়া হয়।

সোমালিয়া টুডে জানিয়েছে, অপ্রত্যাশিতভাবে সৌদি মন্ত্রীদের সঙ্গে সোমালীয় মন্ত্রীদের বৈঠক স্থগিত হয়ে গেছে। ফলে সোমালিয়ার মন্ত্রীরা দেশে ফিরে এসেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপ রয়েছে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কর্মকর্তারা সংবাদমাধ্যমে নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

এদিকে সৌদি আরবের নেতৃত্বে ছয় আরব দেশ কর্তৃক স্থল, নৌ ও বিমান নিষেধাজ্ঞার ফলে বৈদেশিক যোগাযোগে অস্বস্তিতে পড়েছে কাতার। তবে কাতারের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করে দিয়েছে সোমালিয়া। দেশটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপি-কে জানান, ছয় আরব দেশের অবরোধের প্রথম দিনই সোমালিয়ার আকাশসীমা ব্যবহার করেছে অন্তত ১৫টি কাতারি বিমান।

কাতারের চলমান এই কূটনৈতিক সংকট মূলত আরব দেশগুলোর মধ্যকার বিভক্তিকেই সামনে নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের বিভক্তি এবার বিভক্ত করেছে পুরো দুনিয়াকে। কাতারকে নিয়ে সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অবস্থানে সরাসরি নিজের কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকটের শুরু থেকেই তুরস্ক অবস্থান নিয়েছে কাতারের পক্ষে। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানালেও দোহা’র পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। চলমান অস্থিরতায় জার্মানি ও ভারতকেও দেখা গেছে কাতারের পাশে।

/এএ/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম