আল জাজিরার আরবি ভাষার টুইটার অ্যাকাউন্ট বন্ধ

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৭, ১৫:৫৪আপডেট : ১৭ জুন ২০১৭, ১৭:১২
image

আল জাজিরা
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরবি ভাষার টুইটার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অনির্দিষ্ট কারণে শনিবার (১৭ জুন) সকাল থেকে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।

কাতারের সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের চলমান উত্তেজনার মধ্যেই টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করা হলো। অবশ্য, আল জাজিরার অন্য ভাষার টুইটার অ্যাকাউন্টগুলো এখনও সচল আছে। আরবি ভাষার ব্রেকিং নিউজের অ্যাকাউন্টটিও চালু রয়েছে।  

টুইটার অ্যাকাউন্টটিতে অনুসারীর সংখ্যা ছিল ১ কোটি ২০ লাখ। জাতীয় সম্প্রচার মাধ্যমের এতো বেশি অনুসারীবিশিষ্ট টুইটার অ্যাকাউন্ট বন্ধের ঘটনা খুব বিরল।

টুইটারের নিয়ম অনুযায়ী, তিনটি কারণে কোনও অ্যাকাউন্ট বন্ধ করা যায়। তাহল-স্পাম পোস্ট করা, হ্যাক হওয়া, অন্যদের হুমকি প্রদানসহ খারাপ ব্যবহার করা।

আল জাজিরার ক্ষেত্রে কোনও কারণ উল্লেখ করা হয়নি। আল জাজিরা বলেছে তারা অ্যাকাউন্টটি আবারও সচল করার চেষ্টা করছে।

/এফইউ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম